Numbers 14:45 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ঐ পর্বতবাসী আমালেকীয়েরা ও কেনানীয়েরা নেমে এসে তাদেরকে আঘাত করে হর্মা পর্যন্ত তাড়িয়ে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সেই পাহাড়ি এলাকায় বসবাসকারী অমালেকীয় ও কনানীয়েরা নেমে এসে তাদের আক্রমণ করল এবং হর্মা পর্যন্ত মারতে মারতে নিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ঐ পর্ব্বতবাসী অমালেকীয়েরা ও কনানীয়েরা নামিয়া আসিয়া তাহাদিগকে আঘাত করিল ও হর্মা পর্য্যন্ত তাহাদিগকে তাড়াইয়া দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ঐ পর্বতবাসী অমালেকীয়েরা ও কনানীয়েরা নামিয়া আসিয়া তাহাদিগকে আঘাত করিল ও হর্মা পর্যন্ত তাহাদিগকে তাড়াইয়া দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের দেখে সেই পাহাড়ী এলাকার অমালেকীয় ও কনানীয়েরা নেমে এসে তাদের আক্রমণ করল এবং হর্মা শহর পর্যন্ত তাদের তাড়িয়ে নিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের দেখে সেই পাহাড়ী এলাকার আমালেকীয় ও কেনানীয়রা নেমে এসে তাদের হামলা করল এবং হর্মা শহর পর্যন্ত তাদের তাড়িয়ে নিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পর্বত নিবাসী অমালেকী ও কনানীরা পাহাড় থেকে নেমে এসে তাদের আক্রমণ করে পরাজিত করল এবং হর্মা পর্যন্ত তাদের তাড়িয়ে নিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর উঁচু পর্বতের ওপরে বসবাসকারী অমালেকীয়রা এবং কনানীয়েরা নীচে নেমে এসে তাদের উপর আঘাত হানল এবং খুব সহজেই তাদের পরাস্ত করে হর্মা পর্যন্ত সমস্ত রাস্তা তাড়া করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ঐ পর্বতবাসী অমালেকীয়েরা ও কনানীয়েরা নেমে এসে তাদেরকে আঘাত করল ও হর্মা পর্যন্ত তাদেরকে তাড়িয়ে দিল।