Numbers 14:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যাঁরা দেশ নিরীক্ষণ করে এসেছিলেন, তাঁদের মধ্যে নূনের পুত্র ইউসা ও যিফূন্নির পুত্র কালুত নিজ নিজ কাপড় ছিঁড়লেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নূনের ছেলে যিহোশূয় এবং যিফূন্নির ছেলে কালেব, যাঁরা দেশ নিরীক্ষণ করেছিলেন, নিজেদের বস্ত্র চিরলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাঁহারা দেশ নিরীক্ষণ করিয়া আসিয়াছিলেন, তাঁহাদের মধ্যে নূনের পুত্র যিহোশূয় ও যিফূন্নির পুত্র কালেব আপন আপন বস্ত্র চিরিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাঁহারা দেশ নিরীক্ষণ করিয়া আসিয়াছিলেন, তাঁহাদের মধ্যে নূনের পুত্র যিহোশূয় ও যিফূন্নির পুত্র কালেব আপন আপন বস্ত্র চিড়িলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাঁরা সেই দেশের খোঁজ-খবর নিতে গিয়েছিলেন তাঁদের মধ্য থেকে তখন নূনের ছেলে যিহোশুয় এবং যিফুন্নির ছেলে কালেব তাঁদের কাপড় ছিঁড়ে ইস্রায়েলীয়দের গোটা দলটাকে বললেন, “আমরা যে দেশটা দেখতে গিয়েছিলাম সেটা একটা চমৎকার দেশ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাঁরা সেই দেশের খোঁজ-খবর নিতে গিয়েছিলেন তাঁদের মধ্য থেকে তখন নূনের ছেলে ইউসা এবং যিফুন্নির ছেলে কালুত তাঁদের কাপড় ছিঁড়ে বনি-ইসরাইলদের গোটা দলটাকে বললেন, “আমরা যে দেশটা দেখতে গিয়েছিলাম সেটা একটা চমৎকার দেশ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাঁরা দেশ পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন তাঁদের মধ্যে দুইজন, নুনের পুত্র যিহোশূয় এবং যিফুন্নির পুত্র কালেব নিজেদের পরণের বস্ত্র ছিঁড়ে ইসরায়েলী জনমণ্ডলীকে সম্বোধন করে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নূনের পুত্র যিহোশূয় এবং যিফুন্নির পুত্র কালেব, যারা সেই দেশ অনুসন্ধান করে দেখতে গিয়েছিলেন, এই ঘটনায়় বিচলিত হয়ে নিজেদের কাপড় ছিঁড়ল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা দেশ পরীক্ষা করে এসেছিলেন, তাদের মধ্যে নূনের ছেলে যিহোশূয় ও যিফূন্নির ছেলে কালেব নিজেদের পোশাক ছিঁড়লেন।