Numbers 14:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমরা কোনমতে মাবুদের বিদ্রোহী হয়ো না ও সেই দেশের লোকদেরকে ভয় করো না; কেননা তারা আমাদের ভক্ষ্যস্বরূপ, তাদের আশ্রয়-ছত্র তাদের উপর থেকে সরিয়ে দেওয়া হল, মাবুদ আমাদের সহবর্তী; তাদেরকে ভয় করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেবল সদাপ্রভুর বিদ্রোহী হোয়ো না। সেই দেশনিবাসী লোকেদের ভয় পেয়ো না কারণ আমরা তাদের দেশ কুক্ষিগত করব। তাদের নিরাপত্তা বিলীন হয়েছে, কিন্তু সদাপ্রভু আমাদের সহবর্তী আছেন। তাদের থেকে ভীত হোয়ো না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমরা কোন মতে সদাপ্রভুর বিদ্রোহী হইও না, ও সে দেশের লোকদিগকে ভয় করিও না; কেননা তাহারা আমাদের ভক্ষ্যস্বরূপ, তাহাদের আশ্রয়-ছত্র তাহাদের উপর হইতে নীত হইল, সদাপ্রভু আমাদের সহবর্ত্তী; তাহাদিগকে ভয় করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমরা কোন মতে সদাপ্রভুর বিদ্রোহী হইও না, ও সেই দেশের লোকদিগকে ভয় করিও না; কেননা তাহারা আমাদের ভক্ষ্যস্বরূপ, তাহাদের আশ্রয়-ছত্র তাহাদের উপর হইতে নীত হইল, সদাপ্রভু আমাদের সহবর্তী; তাহাদিগকে ভয় করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহ কোরো না। তোমরা সেই দেশের লোকদের ভয় কোরো না; তাদের গিলে খেতে আমাদের দেরি হবে না। তাদের আর রক্ষার উপায় নেই। তাদের তোমরা ভয় কোরো না কারণ সদাপ্রভু আমাদের সংগে রয়েছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তোমরা মাবুদের বিরুদ্ধে বিদ্রোহ কোরো না। তোমরা সেই দেশের লোকদের ভয় কোরো না; তাদের গিলে খেতে আমাদের দেরি হবে না। তাদের আর রক্ষার উপায় নেই। তাদের তোমরা ভয় কোরো না কারণ মাবুদ আমাদের সংগে রয়েছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের বিরোধিতা তোমরা করো না, সে দেশের লোকদের তোমরা ভয়ও করো না, ওদের আমরা সহজেই পরাস্ত করবো। ওদের রক্ষা করার কেউ নেই, কিন্তু প্রভু পরমেশ্বর আমাদের সঙ্গে রয়েছেন, সুতরাং তোমরা ওদের ভয় করো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং প্রভুর বিরুদ্ধে যেও না| ঐ দেশের লোকদের ভয় পেও না| আমরা তাদের সহজেই পরাস্ত করব| তারা আর সুরক্ষিত নয়, তা তাদের থেকে সরিয়ে দেওয়া হয়েছে| কিন্তু আমাদের সঙ্গে প্রভু আছেন| সুতরাং ভয় পেও না!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে যেও না ও সে দেশের লোকেদেরকে ভয় কোরো না। কারণ তাদের খাবারের মতই সহজে গ্রাস করব। তাদের আশ্রয় তাদের উপর থেকে সরিয়ে নেওয়া হবে, কারণ সদাপ্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তাদেরকে ভয় কোরো না।”