Numbers 15:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পেয় উৎসর্গের জন্য মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহারের জন্য অর্ধেক হিন আঙ্গুর-রস আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সঙ্গে অর্ধ হিন দ্রাক্ষারস, পেয়-নৈবেদ্যরূপে নিয়ে আসবে। এটি ভক্ষ্য-নৈবেদ্য, সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিরূপে, আগুনের মাধ্যমে নিবেদিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পেয় নৈবেদ্যার্থে সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার জন্য অর্দ্ধ হিন দ্রাক্ষারস আনিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পেয় নৈবেদ্যার্থে সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহারের জন্য অর্ধ হিন দ্রাক্ষারস আনিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর সংগে ঢালন-উৎসর্গের জন্য পৌনে দুই লিটার আংগুর-রসও আনতে হবে। এটা একটা আগুনে-করা উৎসর্গ যার গন্ধে আমি খুশী হই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর সংগে ঢালন-কোরবানীর জন্য পৌনে দুই লিটার আংগুর-রসও আনতে হবে। এটা একটা আগুনে দেওয়া-কোরবানী যার খোশবুতে আমি খুশী হই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের উদ্দেশে সৌরভজমক পানীয় নৈবেদ্যরূপে এক হিনের অর্ধেক পরিমাণ দ্রাক্ষারস হোমানলে উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও পেয় নৈবেদ্যর জন্য 2 কোয়ার্ট দ্রাক্ষারসও নিয়ে আসবে| এই নৈবেদ্য হবে আগুন দিয়ে তৈরী| এর সুগন্ধ প্রভুকে খুশী করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পেয় নৈবেদ্যের জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে উত্সর্গ করা উপহারের জন্য অর্ধেক হিন পরিমাপের আঙ্গুর রস আনবে।