Numbers 15:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেশজাত সমস্ত লোক মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার নিবেদন করার সময়ে এই নিয়মানুসারে এসব প্রস্তুত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘স্বদেশে জাত প্রত্যেক ব্যক্তি, যখন সে সদাপ্রভুর আনন্দদায়ক সুরভিরূপে ভক্ষ্য-নৈবেদ্য নিয়ে আসে, তখন এই সমস্ত বিষয় এভাবেই করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেশজাত লোক সকল সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার নিবেদন করিবার সময়ে এই নিয়মানুসারে এই সকল প্রস্তুত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেশজাত লোক সকল সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার নিবেদন করিবার সময়ে এই নিয়মানুসারে এই সকল প্রস্তুত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুকে খুশী করবার গন্ধের জন্য আগুনে-করা উৎসর্গ করবার সময় প্রত্যেক ইস্রায়েলীয়কে এই নিয়মে উৎসর্গ করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদকে খুশী করবার খোশবুর জন্য আগুনে দেওয়া-কোরবানী দেওয়ার সময় প্রত্যেক ইসরাইলীয়কে এই নিয়মে কোরবানী দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতিশ্রুত সেই দেশে বসবাসকারী ইসরায়েলীদের সকলকেই প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্য হোমানলে উৎসর্গ করার সময় এই নিয়মানুযায়ী নৈবেদ্য প্রস্তুত করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভুকে খুশী করার জন্য ইস্রায়েলের প্রত্যেক নাগরিক এই পদ্ধতিতে আগুনের সাহায্যে তৈরী নৈবেদ্য প্রদান করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলে জন্মানো সমস্ত লোক যখন সদাপ্রভুর উদ্দেশ্যে সুগন্ধিযুক্ত আগুনে উত্সর্গ করা উপহার নিবেদন করার দিনের এই নিয়ম অনুসারে এইসব কিছু প্রস্তুত করবে।