Numbers 15:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা উত্তোলনীয় উপহারের জন্য তোমাদের মাখা ময়দার অগ্রিমাংশ বলে একেক পিঠা নিবেদন করবে; যেমন খামারের উত্তোলনীয় উপহার উত্তোলন করে থাক, এও সেরকম ভাবে নিবেদন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের ভূমিজাত প্রথম খাদ্যদ্রব্য থেকে একটি পিঠে নিবেদন করবে; খামারের উত্তোলনীয় নৈবেদ্য বলেই সেটি উৎসর্গ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা উত্তোলনীয় উপহারের জন্য তোমাদের ছানা ময়দার অগ্রিমাংশ বলিয়া এক এক পিষ্টক নিবেদন করিবে; যেমন খামারের উত্তোলনীয় উপহার উত্তোলন করিয়া থাক, ইহাও সেইরূপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা উত্তোলনীয় উপহারের জন্য তোমাদের ছানা ময়দার অগ্রিমাংশ বলিয়া এক এক পিষ্টক নিবেদন করিবে; যেমন খামারের উত্তোলনীয় উপহার উত্তোলন করিয়া থাক, ইহাও সেইরূপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথমে তোলা শস্যের ময়দা ঠেসে নিয়ে তা দিয়ে একখানা পিঠা তৈরী করে খামার-বাড়ীর দান হিসাবে তা উৎসর্গ করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথমে তোলা শস্যের ময়দা ঠেসে নিয়ে তা দিয়ে একখানা পিঠা তৈরী করে খামার-বাড়ীর দান হিসাবে তা কোরবানী করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যে খাদ্য প্রস্তুত করবে তার থেকে একটি পিঠে সর্বপ্রথমে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে। তোমাদের খামারের শস্যের অগ্রিমাংশ যে ভাবে তোমরা নিবেদন কর সেই ভাবেই এই অন্ন নিবেদন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা শস্য গুঁড়ো করে রুটির জন্য ময়দার তাল তৈরী করবে এবং সেই ময়দার তালের প্রথমটা প্রভুকে উপহার হিসেবে প্রদান করবে| শস্য মাড়ানোর জায়গা থেকে আনা শস্য যেভাবে উৎসর্গ করা হয় এটিও সেইভাবেই করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা উত্তোলনীয় উপহারের জন্য তোমাদের ছানা ময়দার প্রথম অংশ হিসাবে একটি পিঠে নিবেদন করবে; যেমন খামারের উত্তোলনীয় উপহার উত্তোলন করে থাক, এটাও সেই রকম করবে।