Numbers 15:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা পুরুষানুক্রমে নিজ নিজ মাখা ময়দার অগ্রিমাংশ থেকে মাবুদের উদ্দেশে উত্তোলনীয় উপহার নিবেদন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পুরুষ-পরম্পরায় তোমাদের প্রথম ভূমিজাত খাদ্যদ্রব্যের এই উত্তোলনীয় নৈবেদ্য সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা পুরুষানুক্রমে আপন আপন ছানা ময়দার অগ্রিমাংশ হইতে সদাপ্রভুর উদ্দেশে উত্তোলনীয় উপহার নিবেদন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা পুরুষানুক্রমে আপন আপন ছানা ময়দার অগ্রিমাংশ হইতে সদাপ্রভুর উদ্দেশে উত্তোলনীয় উপহার নিবেদন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথমে তোলা শস্যের এই উৎসর্গ বংশের পর বংশ ধরে আমার উদ্দেশে তোমাদের করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথমে তোলা শস্যের এই কোরবানী বংশের পর বংশ ধরে আমার উদ্দেশে তোমাদের করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা বংশপরম্পরায় নবান্ন ভক্ষণের সময় অন্নের প্রথম ভাগ প্রভু পরমেশ্বরের উদ্দেশে কৃতজ্ঞতা সহকারে নিবেদন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই নিয়ম চিরকাল চলবে| তোমরা অবশ্যই ঐ ময়দার তালের প্রথমটা প্রভুকে উপহার হিসেবে প্রদান করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা বংশপরম্পরা অনুসারে তোমাদের ছানা ময়দার প্রথম অংশ থেকে সদাপ্রভুর উদ্দেশ্যে উত্তোলনীয় উপহার নিবেদন করবে।