Numbers 15:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমরা যদি ভুলবশত গুনাহ্ কর, মূসার কাছে মাবুদ যেসব হুকুম দিয়েছেন, এসব যদি পালন না কর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘এখন মোশিকে দত্ত সদাপ্রভুর এই আদেশসমূহের কোনো একটি, তোমরা সমাজরূপে যদি অনিচ্ছাকৃতভাবে, পালন করতে ব্যর্থ হও,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমরা যদি প্রমাদবশতঃ পাপ কর, মোশির কাছে সদাপ্রভু এই যে সকল আজ্ঞা দিয়াছেন, এই সকল যদি পালন না কর, এমন কি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমরা যদি ভুলবশতঃ পাপ কর, মোশির নিকটে সদাপ্রভু এই যে সকল আজ্ঞা দিয়াছেন, এই সকল যদি পালন না কর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যদি কোন ভুলের দরুন তোমরা সবাই মোশির মধ্য দিয়ে দেওয়া সদাপ্রভুর এই সব আদেশের কোনটা পালন না কর এবং সেই আদেশ দেওয়ার দিন থেকে শুরু করে যদি বংশের পর বংশ ধরে সেই ভুল তোমাদের হতেই থাকে আর সেই ভুল যদি সকলের অজানা থেকে যায়, তবে তা জানবার পরে সদাপ্রভুকে খুশী করবার গন্ধের জন্য গোটা ইস্রায়েল জাতিকে একটা ষাঁড় দিয়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। সেই সংগে তার নিয়মিত শস্য-উৎসর্গ এবং ঢালন-উৎসর্গ করতে হবে আর পাপ-উৎসর্গ হিসাবে একটা পাঁঠাও উৎসর্গ করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যদি কোন ভুলের দরুন তোমরা সবাই মূসার মধ্য দিয়ে দেওয়া মাবুদের এই সব হুকুমের কোনটা পালন না কর এবং সেই হুকুম দেওয়ার দিন থেকে শুরু করে যদি বংশের পর বংশ ধরে সেই ভুল তোমাদের হতেই থাকে আর সেই ভুল যদি সকলের অজানা থেকে যায়, তবে তা জানবার পরে মাবুদকে খুশী করবার খোশবুর জন্য গোটা ইসরাইল জাতিকে একটা ষাঁড় দিয়ে পোড়ানো-কোরবানী দিতে হবে। সেই সংগে তার নিয়মিত শস্য-কোরবানী এবং ঢালন-কোরবানী করতে হবে আর গুনাহের কোরবানী হিসাবে একটা ছাগলও কোরবানী দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশির মাধ্যমে প্রভু পরমেশ্বর এই যে সব নির্দেশ দিয়েছেন তার কোন একটি যদি তোমরা অজ্ঞানবশতঃ অমান্য কর,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এখন তোমরা যদি কোনো ভুল করো এবং প্রভু মোশিকে যে আদেশ করেছেন তার কোনোটা পালন করতে ভুলে যাও, তাহলে তোমরা কি করবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমরা যদি অনিচ্ছাকৃতভাবে পাপ কর, মোশির কাছে আমি যেসব আদেশ দিয়েছি, সেই সব যদি পালন না কর,