Numbers 15:23 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এমন কি, মাবুদ যেদিন তোমাদেরকে হুকুম দিয়েছেন, সেদিন থেকে তোমাদের পুরুষ-পরম্পরার জন্য মাবুদ মূসার মাধ্যমে তোমাদেরকে যত হুকুম করেছেন, সেসব যদি পালন না কর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি সদাপ্রভু যে দিনে তোমাদের আদেশ দিয়েছেন, সেদিন থেকে পুরুষ-পরম্পরায় তোমাদের জন্য সদাপ্রভু মোশির মাধ্যমে তোমাদের যত আদেশ দিয়েছেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু যে দিনে তোমাদিগকে আজ্ঞা দিয়াছেন, তদবধি তোমাদের পুরুষপরম্পরার জন্য সদাপ্রভু মোশির হস্তে তোমাদিগকে যত আজ্ঞা করিয়াছেন, সেই সকল যদি পালন না কর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এমন কি, সদাপ্রভু যে দিন তোমাদিগকে আজ্ঞা দিয়াছেন, তদবধি তোমাদের পুরুষ-পরম্পরার জন্য সদাপ্রভু মোশির হস্তে তোমাদিগকে যত আজ্ঞা করিয়াছেন, সেই সকল যদি পালন না কর,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বংশপরম্পরায় পালনের জন্য মোশির মাধ্যমে প্রভু পরমেশ্বর প্রথম দিন থেকে তোমাদের যে সব নির্দেশ দিয়ে এসেছেন তা যদি তোমরা পালন না কর
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু মোশির মাধ্যমে এই আদেশগুলো দিয়েছিলেন| যেদিন প্রভু এই আদেশগুলো দিয়েছিলেন সেদিন থেকেই আদেশগুলির কার্যকারিতা শুরু হয়েছিল এবং আদেশগুলি চিরকাল চলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যে দিনের তোমাদেরকে আদেশ দিয়েছি, তখন থেকে তোমাদের বংশপরম্পরার জন্য আমি মোশির হাতে তোমাদেরকে আদেশ দেওয়া শুরু করেছি।