Numbers 15:24 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তা যদি মণ্ডলীর অগোচরে ভুলবশত হয়ে থাকে, তবে সমস্ত মণ্ডলী মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত পোড়ানো-কোরবানীর জন্য একটি ষাঁড় ও নিয়ম অনুযায়ী তার সঙ্গে শস্য-উৎসর্গ ও পেয় উৎসর্গ এবং গুনাহ্-কোরবানীর জন্য একটি ছাগল কোরবানী করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেসব যদি অনিচ্ছাকৃতভাবে পালন না করো এবং তা যদি সমাজের অজ্ঞাতসারে হয়, তাহলে সমস্ত সমাজ, হোম-নৈবেদ্যরূপে, সদাপ্রভুর আনন্দদায়ক সুরভির জন্য, এক এঁড়ে বাছুর উৎসর্গ করবে ও সেই সম্পর্কিত শস্য-নৈবেদ্য, পেয়-নৈবেদ্য এবং পাপার্থক বলির জন্য একটি ছাগল উৎসর্গ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাহা যদি মণ্ডলীর অগোচরে প্রমাদবশতঃ হইয়া থাকে, তবে সমস্ত মণ্ডলী সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক হোমের জন্য এক গোবৎস ও বিধিমতে তাহার সহিত ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, এবং পাপার্থক বলির জন্য এক ছাগ উৎসর্গ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাহা যদি মণ্ডলীর অগোচরে ভুলবশতঃ হইয়া থাকে, তবে সমস্ত মণ্ডলী সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক হোমের জন্য একটি গোবৎস ও বিধিমতে তাহার সহিত ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, এবং পাপার্থক বলির জন্য একটি ছাগ উৎসর্গ করিবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং তা যদি মণ্ডলীর অগোচরে ভুলবশতঃ করে থাক, তা হলে সমগ্র মণ্ডলী প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি গোবৎস সুরভি নৈবেদ্যরূপে হোমানলে আহুতি দেবে এবং তার সঙ্গে বিধিসম্মত ভক্ষ্য ও পানীয় নৈবেদ্য এবং প্রায়শ্চিত্ত বলিসরূপ একটি ছাগ উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং যদি তোমরা কোন ভুল কর এবং এই আজ্ঞাগুলো পালন করতে ভুলে যাও তাহলে কি করবে? যদি ইস্রায়েলের সব লোকই ভুল করে, তাহলে সবাই একত্রে প্রভুকে একটি অল্পবয়সী বৃষ হোমবলির নৈবেদ্য হিসেবে প্রদান করবে| তার সুগন্ধ প্রভুকে খুশী করবে| এছাড়াও বৃষের সঙ্গে নৈবেদ্য হিসেবে দেবার জন্যে শস্য এবং পেয় নৈবেদ্য প্রদানের কথা মনে রাখবে| তোমরা অবশ্যই পাপের জন্য একটি পুরুষ ছাগলও নৈবেদ্য হিসেবে প্রদান করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি মণ্ডলীর অজান্তে অনিচ্ছাকৃতভাবে পাপ হয়ে থাকে, তবে সমস্ত মণ্ডলী সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধযুক্ত হোমবলির জন্য একটি ষাঁড় উত্সর্গ করবে। নিয়ম অনুসারে তার সঙ্গে ভক্ষ্য ও পেয় নৈবেদ্য এবং পাপার্থক বলির জন্য একটি পুরুষ ছাগল উৎসর্গ করবে।