Numbers 15:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমাম বনি-ইসরাইলদের সমস্ত মণ্ডলীর জন্য কাফ্‌ফারা দেবে; তাতে তাদেরকে মাফ করা যাবে। কেননা তা ভুলক্রমে ঘটেছিল এবং তারা সেই ভুলের দরুন মাবুদের উদ্দেশে তাদের অগ্নিকৃত উপহার ও মাবুদের সম্মুখে গুনাহ্‌-কোরবানী আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক সমস্ত ইস্রায়েলী সমাজের জন্য প্রায়শ্চিত্ত করবে এবং তাদের পাপ ক্ষমা করা হবে। যেহেতু তাদের অন্যায়ের জন্য তারা সদাপ্রভুর কাছে ভক্ষ্য-নৈবেদ্য ও পাপার্থক বলি নিয়ে আসবে, কারণ সেই পাপ ইচ্ছাকৃত ছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজক ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীর জন্য প্রায়শ্চিত্ত করিবে; তাহাতে তাহাদিগকে ক্ষমা করা যাইবে, কেননা উহা প্রমাদ, এবং তাহারা সেই প্রমাদ প্রযুক্ত আপনাদের উপহার, ও সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার, ও সদাপ্রভুর সম্মুখে পাপার্থক বলি আনিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজক ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীর জন্য প্রায়শ্চিত্ত করিবে; তাহাতে তাহাদিগকে ক্ষমা করা যাইবে। কেননা উহা ভুলবশতঃ ঘটিয়াছিল, এবং তাহারা সেই ভুল প্রযুক্ত আপনাদের উপহার, সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার, ও সদাপ্রভুর সম্মুখে পাপার্থক বলি আনিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিতকে গোটা ইস্রায়েল জাতির সেই অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করতে হবে। তাতে তাদের ক্ষমা করা হবে, কারণ তারা ইচ্ছা করে তা করে নি এবং তাদের ভুলের জন্য তারা সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গ এবং পাপ-উৎসর্গের ব্যবস্থা করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমামকে গোটা ইসরাইল জাতির সেই অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করতে হবে। তাতে তাদের মাফ করা হবে, কারণ তারা ইচ্ছা করে তা করে নি এবং তাদের ভুলের জন্য তারা মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানী এবং গুনাহের কোরবানীর ব্যবস্থা করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমগ্র ইসরায়েলী সমাজের পক্ষে পুরোহিত যখন প্রায়শ্চিত্ত করবে,তখন তাদের ক্ষমা করা হবে, কারণ ভুলবশতঃ এই ঘটনা ঘটেছিল এবং অনিচ্ছাকৃত এই অপরাধের জন্য তারা প্রভু পরমেশ্বরের উদ্দেশে তাদের হোম-নৈবেদ্য ও প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই ভাবে যাজক ইস্রায়েলের সমস্ত লোককে শুচি করবেন যেন তারা পাপের ক্ষমা লাভ করে কারণ তারা ভুল করে সেই কাজ করেছে| সুতরাং তারা যখন এ সম্বন্ধে জানতে পারল, তখনই তারা প্রভুর কাছে আগুনে তৈরী নৈবেদ্য এবং কৃত পাপের জন্য নৈবেদ্য আনল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীর জন্য প্রায়শ্চিত্ত করবে। তাতে তাদেরকে ক্ষমা করা হবে, কারণ তাদের পাপ অনিচ্ছাকৃতভাবে হয়েছে। তারা সেই তাদের সেই আগুনে উত্সর্গ করা উপহার আমার কাছে আনল। তারা আমার সামনে পাপার্থক বলি আনল।