Numbers 15:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে বনি-ইসরাইলদের সমস্ত দল ও তাদের মধ্যে বসবাসকারী বিদেশীদেরকে মাফ করা যাবে; কেননা সকলেই ভুলবশত ঐ কাজ করেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত ইস্রায়েলী সমাজ এবং তাদের মধ্যবর্তী বসবাসকারী বিদেশিদের ক্ষমা করা হবে, যেহেতু সব লোক সেই অনিচ্ছাকৃত অন্যায়ে জড়িত ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীকে ও তাহাদের মধ্যে প্রবাসী বিদেশীদিগকে ক্ষমা করা যাইবে; কেননা সকল লোক প্রমাদবশতঃ ঐ কর্ম্ম করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীকে ও তাহাদের মধ্যে প্রবাসী বিদেশীদিগকে ক্ষমা করা যাইবে; কেননা সকল লোক ভুলবশতঃ ঐ কর্ম করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে গোটা ইস্রায়েল জাতিকে এবং তার মধ্যে বাস করা ভিন্ন জাতির লোকদের ক্ষমা করা হবে, কারণ এই ভুলের মধ্যে তারা সবাই জড়িত ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে গোটা ইসরাইল জাতিকে এবং তার মধ্যে বাস করা ভিন্ন জাতির লোকদের মাফ করা হবে, কারণ এই ভুলের মধ্যে তারা সবাই জড়িত ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই জন্য তোমাদের মাঝে বসবাসকারী সমস্ত বিদেশী ও ইসরায়েলী সমাজ ক্ষমা লাভ করবে, কেননা সকলেই এই অপরাধের জন্য দায়ী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের সমস্ত লোক এবং তাদের সঙ্গে বসবাসকারী অন্যান্য সকলকেই ক্ষমা করে দেওয়া হবে| তাদের ক্ষমা করা হবে কারণ তারা ভুলবশতঃ ঐ কাজ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে ও তাদের মধ্যে বসবাসী বিদেশীদেরকে ক্ষমা করা হবে; কারণ সব লোক অনিচ্ছাকৃতভাবে ঐ কাজ করল।