Numbers 15:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি কোন ব্যক্তি ভুলবশত গুনাহ্ করে, তবে সে গুনাহ্-কোরবানী হিসেবে এক বছর বয়সের একটি ছাগলের বাচ্চা আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘কিন্তু যদি মাত্র একজন ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে পাপ করে, সে পাপার্থক বলির জন্য একটি এক বর্ষীয় ছাগী নিয়ে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি কোন এক ব্যক্তি প্রমাদবশতঃ পাপ করে, তবে সে পাপার্থক বলিরূপে একবর্ষীয়া এক ছাগবৎসা আনিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি কোন ব্যক্তি ভুলবশতঃ পাপ করে, তবে সে পাপার্থক বলিরূপে একবর্ষীয় এক ছাগবৎসা আনিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু যদি মাত্র একজন লোক ভুল করে কোন অন্যায় করে ফেলে তবে পাপ-উৎসর্গের জন্য তাকে এক বছরের একটা ছাগী আনতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু যদি মাত্র একজন লোক ভুল করে কোন অন্যায় করে ফেলে তবে গুনাহের কোরবানীর জন্য তাকে এক বছরের একটা ছাগী আনতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কোন ব্যক্তি অজ্ঞানবশতঃ পাপ করে তাহলে সে প্রায়শ্চিত্ত বলির জন্য এক বছর বয়সের একটি ছাগী আনবে এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু যদি কেবলমাত্র একজন ব্যক্তি ভুল করে পাপ করে, তাহলে সে অবশ্যই একটি এক বছর বয়স্ক স্ত্রী ছাগল নিয়ে আসবে| সেই ছাগলটি হবে পাপের জন্য নৈবেদ্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি কোন ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে পাপ করে, তবে সে পাপার্থক বলি হিসাবে এক বছরের একটি মেয়ে ছাগল আনবে।