Numbers 15:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে ব্যক্তি ভুল করেছে তার ভুলের জন্য ইমাম মাবুদের সাক্ষাতে তার ভুল করে করা গুনাহ্‌র জন্য কাফ্‌ফারা দেবে; তাতে তার কাফ্‌ফারা হলে তার গুনাহ্‌ মাফ হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক সেই ব্যক্তির জন্য সদাপ্রভুর সামনে প্রায়শ্চিত্ত করবে, যে অনিচ্ছাকৃতভাবে পাপ করে অন্যায় করেছিল যখন তাঁর জন্য প্রায়শ্চিত্ত সম্পন্ন হবে তার পাপ ক্ষমা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজক সদাপ্রভুর সাক্ষাতে ঐ প্রমাদী ব্যক্তির জন্য তাহার প্রমাদকৃত পাপপ্রযুক্ত প্রায়শ্চিত্ত করিবে; তাহাতে তাহার প্রায়শ্চিত্ত হইলে তাহার পাপ ক্ষমা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজক সদাপ্রভুর সাক্ষাতে যে ব্যক্তি ভুল করিয়াছিল সে তাহার পাপের জন্য প্রায়শ্চিত্ত করিবে; তাহাতে তাহার প্রায়শ্চিত্ত হইলে তাহার পাপ ক্ষমা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভুল করে যে লোক এইভাবে অন্যায় করবে পুরোহিতকে সদাপ্রভুর সামনে সেই লোকটির অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করতে হবে। সেই অন্যায় ঢাকা দেওয়া হলে পর তাকে ক্ষমা করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভুল করে যে লোক এইভাবে অন্যায় করবে ইমামকে মাবুদের সামনে সেই লোকটির অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করতে হবে। সেই অন্যায় ঢাকা দেওয়া হলে পর তাকে মাফ করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত সেই ব্যক্তির ভুলক্রমে অনুষ্ঠিত পাপের জন্য প্রভু পরমেশ্বরের সাক্ষাতে প্রায়শ্চিত্ত করবে, তাহলে সে ক্ষমা লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ব্যক্তিকে শুচি করার জন্য যাজক অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে| সেই ব্যক্তিটি ভুল করেছিল এবং প্রভুর সামনে পাপ করেছিল| যাজক সেই ব্যক্তির জন্য প্রায়শ্চিত্ত করলে তাকে ক্ষমা করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক সদাপ্রভুর সামনে ওই ব্যক্তির জন্য প্রায়শ্চিত্ত করবে যে অনিচ্ছাকৃতভাবে পাপ করেছে। তার প্রায়শ্চিত্ত হলে তার পাপ ক্ষমা হবে।