Numbers 15:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বনি-ইসরাইলদের স্বজাতি হোক, কিংবা তাদের মধ্যে প্রবাসী বিদেশী হোক, যে ব্যক্তি ভুল করেছে তার জন্য একই ব্যবস্থা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা অনিচ্ছাকৃত পাপ করে, তাদের প্রত্যেকের জন্য সেই একই বিধি প্রযোজ্য হবে, সে স্বদেশি ইস্রায়েলী হোক, অথবা তাদের মধ্যে বসবাসকারী বিদেশি ব্যক্তি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-সন্তানগণের স্বজাতীয় হউক, কিম্বা তাহাদের মধ্যে প্রবাসী বিদেশী হউক, তোমাদের জন্য প্রমাদীর একই ব্যবস্থা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল-সন্তানগণের স্বজাতীয় হউক, কিম্বা তাহাদের মধ্যে প্রবাসী বিদেশী হউক, যে ব্যক্তি ভুল করিয়াছে তাহার জন্য একই ব্যবস্থা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভুল করে অন্যায় করে ফেলেছে এমন প্রত্যেকটি লোকের জন্য এই একই নিয়ম খাটবে- সেই লোক ইস্রায়েলীয়ই হোক কিম্বা অন্য জাতির লোকই হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভুল করে অন্যায় করে ফেলেছে এমন প্রত্যেকটি লোকের জন্য এই একই নিয়ম খাটবে- সেই লোক ইসরাইলীয়ই হোক কিংবা অন্য জাতির লোকই হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের স্বজাতীয় ইসরায়েলী হোক বা প্রবাসী বিদেশী হোক, অজ্ঞতাবশতঃ যারা পাপ করবে তাদের সকলের জন্যই এক বিধান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বিধিটি প্রত্যেকের জন্যই, যে ভুল করবে এবং যে পাপ করবে| ইস্রায়েলের পরিবারে জাত প্রত্যেকের জন্য এবং তোমাদের সঙ্গে বসবাসকারী বিদেশীদের জন্যও এই একই বিধি বলবৎ থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল সন্তানরা হোক, কিংবা তাদের মধ্যে বসবাসী বিদেশী হোক, তোমাদের জন্য অনিচ্ছাকৃত পাপের একই ব্যবস্থা হবে।