Numbers 15:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু স্বজাতি বা বিদেশী যে ব্যক্তি জেনেশুনে গুনাহ্‌ করে, সে মাবুদের নিন্দা করে; সেই ব্যক্তি নিজের লোকদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘কিন্তু যদি কোনো স্বদেশি বা বিদেশি ব্যক্তি ঔদ্ধত্য দেখিয়ে পাপ করে, যদি সে সদাপ্রভুর নিন্দা করে, সেই ব্যক্তি, তার জনগোষ্ঠী থেকে উচ্ছিন্ন হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু স্বজাতীয় কি বিদেশী যে ব্যক্তি ঊর্দ্ধহস্তে পাপ করে, সে সদাপ্রভুর নিন্দা করে; সেই ব্যক্তি আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু স্বজাতীয় কি বিদেশী যে ব্যক্তি ঊর্ধ্বহস্তে পাপ করে, সে সদাপ্রভুর নিন্দা করে; সেই ব্যক্তি আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু ইস্রায়েলীয় কিম্বা তাদের মধ্যে বাস করা অন্য জাতির লোকদের মধ্য থেকে যদি কেউ ইচ্ছা করে অন্যায় করে তবে সে সদাপ্রভুকে অপমান করে। তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু ইসরাইলীয় কিংবা তাদের মধ্যে বাস করা অন্য জাতির লোকদের মধ্য থেকে যদি কেউ ইচ্ছা করে অন্যায় করে তবে সে মাবুদকে অপমান করে। তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যে ব্যক্তি স্পর্ধাভাবে পাপাচরণ করবে, প্রভু পরমেশ্বরের অবমাননা করবে, সে স্বজাতীয় হোক বা বিদেশীই হোক, জনতার মধ্য থেকে তাকে উচ্ছেদ করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু যদি কোনো ব্যক্তি জেনেশুনে ভুল করে তাহলে সে প্রভুর বিরুদ্ধে গেছে| সেই ব্যক্তিকে অবশ্যই তার লোকদের কাছ থেকে পৃথক রাখা হবে| ইস্রায়েলের পরিবারে জাত কোনো ব্যক্তি অথবা তাদের সঙ্গে বসবাসকারী বিদেশীদের জন্যও এই একই নিয়ম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যে ব্যক্তি কোনো রকম পাপ করে, স্বদেশী বা বিদেশী, সে আমার নিন্দা করে; সেই ব্যক্তি নিজের লোকেদের মধ্যে থেকে উচ্ছিন্ন হবে।