Numbers 15:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সে মাবুদের কালাম অবজ্ঞা করলো ও তাঁর হুকুম লঙ্ঘন করলো; সেই ব্যক্তি একেবারে উচ্ছিন্ন হবে, তার অপরাধ তারই উপরে বর্তাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সে সদাপ্রভুর আদেশ প্রত্যাখ্যান করেছে ও তাঁর বিধি লঙ্ঘন করেছে। সেই ব্যক্তি নিশ্চিতরূপে উচ্ছিন্ন হবে; কারণ তার অপরাধ তার উপরে বর্তাবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সে সদাপ্রভুর বাক্য অবজ্ঞা করিল ও তাঁহার আজ্ঞা লঙ্ঘন করিল; সেই ব্যক্তি একেবারে উচ্ছিন্ন হইবে, তাহার অপরাধ তাহারই উপরে বর্ত্তিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সে সদাপ্রভুর বাক্য অবজ্ঞা করিল ও তাঁহার আজ্ঞা লঙ্ঘন করিল; সেই ব্যক্তি একেবারে উচ্ছিন্ন হইবে, তাহার অপরাধ তাহারই উপরে বর্তিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর কথা তুচ্ছ করবার এবং তাঁর আদেশ অমান্য করবার দরুন তাকে অবশ্যই মুছে ফেলতে হবে, আর তার দোষ তার উপরেই থেকে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের কথা তুচ্ছ করবার এবং তাঁর হুকুম অমান্য করবার দরুন তাকে অবশ্যই মুছে ফেলতে হবে, আর তার দোষ তার উপরেই থেকে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ সে প্রভু পরমেশ্বরের বাক্যের অবমাননা করেছে এবং তাঁর নির্দেশ অমান্য করেছে। সেই ব্যক্তিকে সম্পূর্ণরূপে উচ্ছেদ করতে হবে। তার অপরাধের দণ্ড তার উপরেই বর্তাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ব্যক্তি প্রভুর বাক্য অবজ্ঞা করেছে এবং সেই আজ্ঞা লঙঘন করেছে সুতরাং সে তোমার গোষ্ঠী থেকে আলাদা থাকবে| সেই ব্যক্তি দোষী এবং অবশ্যই শাস্তি পাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সে আমার বাক্য অবজ্ঞা করল ও আমার আদেশ অমান্য করল; সেই ব্যক্তি পুরোপুরি উচ্ছিন্ন হবে, তার অপরাধ তারই উপরে পড়বে।