Numbers 15:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা তাকে কাঠ সংগ্রহ করতে দেখেছিল তারা মূসা, হারুন ও সমস্ত মণ্ডলীর কাছে তাকে আনলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তাকে কাঠ সংগ্রহ করতে দেখেছিল, তারা তাকে মোশি, হারোণ এবং সমস্ত সমাজের কাছে উপস্থিত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা তাহাকে কাষ্ঠ সংগ্রহ করিতে দেখিয়াছিল, তাহারা মোশি, হারোণ ও সমস্ত মণ্ডলীর নিকটে তাহাকে আনিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা তাহাকে কাষ্ঠ সংগ্রহ করিতে দেখিয়াছিল, তাহারা মোশি, হারোণ ও সমস্ত মণ্ডলীর নিকটে তাহাকে আনিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তাকে কাঠ কুড়াতে দেখল তারা তাকে মোশি, হারোণ এবং সমস্ত ইস্রায়েলীয়দের কাছে নিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তাকে কাঠ কুড়াতে দেখল তারা তাকে মূসা, হারুন এবং সমস্ত বনি-ইসরাইলদের কাছে নিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা তাকে কাঠ কুড়াতে দেখেছিল তারা তাকে ধরে মোশি ও হারোণের তথা সমগ্র জনমণ্ডলীর কাছে নিয়ে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে লোকরা তাকে কাঠ জড়ো করতে দেখেছিল তারা তাকে মোশি এবং হারোণের কাছে নিয়ে এল এবং সমস্ত লোক চারদিকে একত্রিত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা তাকে কাঠ কুড়োতে দেখেছিল, তারা মোশি, হারোণ ও সমস্ত মণ্ডলীর কাছে তাকে আনল।