Numbers 15:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ মূসাকে বললেন, সেই ব্যক্তির অবশ্য প্রাণদণ্ড হবে; সমস্ত মণ্ডলী তাকে শিবিরের বাইরে পাথরের আঘাতে হত্যা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সদাপ্রভু মোশিকে বললেন, “লোকটি অবশ্যই মরবে। সমস্ত সমাজ তাকে ছাউনির বাইরে নিয়ে গিয়ে প্রস্তরাঘাত করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, সেই ব্যক্তির প্রাণদণ্ড অবশ্য হইবে; সমস্ত মণ্ডলী তাহাকে শিবিরের বাহিরে প্রস্তরাঘাতে বধ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, সেই ব্যক্তির প্রাণদণ্ড অবশ্য হইবে; সমস্ত মণ্ডলী তাহাকে শিবিরের বাহিরে প্রস্তরাঘাতে বধ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু মোশিকে বললেন, “লোকটাকে মেরে ফেলতে হবে। ছাউনির বাইরে নিয়ে গিয়ে সমস্ত ইস্রায়েলীয়েরা তাকে পাথর মারবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ মূসাকে বললেন, “লোকটাকে হত্যা করতে হবে। ছাউনির বাইরে নিয়ে গিয়ে সমস্ত বনি-ইসরাইল তাকে পাথর মারবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, এই ব্যক্তির অবশ্যই প্রাণদণ্ড হবে। সমগ্র জনমণ্ডলী তাকে ছাউনির বাইরে নিয়ে গিয়ে প্রস্তরাঘাতে হত্যা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু মোশিকে বললেন, “লোকটিকে অবশ্যই মরতে হবে| শিবিরের বাইরে সমস্ত লোক তার ওপর পাথর ছুঁড়বে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু মোশিকে বললেন, “সেই ব্যক্তির অবশ্যই প্রাণদণ্ড হবে; সমস্ত মণ্ডলী তাকে শিবিরের বাইরে পাথর দিয়ে আঘাত করে হত্যা করবে।”