Numbers 15:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসার প্রতি মাবুদের হুকুম অনুসারে সমস্ত মণ্ডলী তাকে শিবিরের বাইরে নিয়ে গিয়ে পাথর মারল; তাতে সে মারা গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সমস্ত সমাজ তাকে ছাউনির বাইরে নিয়ে গেল এবং যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন, তাকে প্রস্তরাঘাতে বধ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশির প্রতি সদাপ্রভুর আজ্ঞানুসারে সমস্ত মণ্ডলী তাহাকে শিবিরের বাহিরে লইয়া গিয়া প্রস্তরাঘাত করিল; তাহাতে সে মরিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশির প্রতি সদাপ্রভুর আজ্ঞা অনুসারে সমস্ত মণ্ডলী তাহাকে শিবিরের বাহিরে লইয়া গিয়া প্রস্তরাঘাত করিল; তাহাতে সে মরিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই ইস্রায়েলীয়েরা মোশির মধ্য দিয়ে দেওয়া সদাপ্রভুর আদেশ মত তাকে ছাউনির বাইরে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে মেরে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই বনি-ইসরাইলরা মূসার মধ্য দিয়ে দেওয়া মাবুদের হুকুম মত তাকে ছাউনির বাইরে নিয়ে গিয়ে পাথর ছুঁড়ে হত্যা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মোশিকে যেমন নির্দেশ দিয়েছিলেন সেই মতই সমগ্র জনমণ্ডলী তাকে ছাউনির বাইরে নিয়ে গিয়ে প্রস্তরাঘাতে হত্যা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কারণে লোকরা তাকে শিবিরের বাইরে নিয়ে গেল এবং তাকে পাথর মেরে হত্যা করল| প্রভু মোশিকে যেভাবে আজ্ঞা করেছিলেন, তারা ঠিক সেভাবেই এটি করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং মোশির প্রতি সদাপ্রভুর আদেশ অনুসারে সমস্ত মণ্ডলী তাকে শিবিরের বাইরে নিয়ে গিয়ে পাথর দিয়ে আঘাত করল; তাতে সে মারা গেল।