Numbers 15:38 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বনি-ইসরাইলকে বল, তারা যেন পুরুষানুক্রমে নিজ নিজ কাপড়ের কোণে ঝালর লাগায় ও কোণস্থ ঝালরে নীল সুতা বেঁধে রাখে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্রায়েলীদের সঙ্গে কথা বলো, তাদের বলো, ‘পুরুষ-পরম্পরায় তোমাদের পরিধেয় বস্ত্রের কোণে থোপ দেবে। প্রত্যেক থোপ নীল রংয়ের সুতো দিয়ে তৈরি হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ইস্রায়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে বল, তাহারা পুরুষানুক্রমে আপন আপন বস্ত্রের কোণে থোপ দিউক, ও কোণস্থ থোপে নীল সূত্র বদ্ধ করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ইস্রায়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে বল, তাহারা পুরুষানুক্রমে আপন আপন বস্ত্রের কোণে ঝালর দিউক, ও কোণস্থ ঝালরে নীল সূত্র বদ্ধ করুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ইসরায়েলীদের বল, তারা যেন বংশপরম্পরায় তাদের পোষাকের কোণে সুতোর গোছা ঝুলিয়ে রাখে। নীল সুতো দিয়ে তারা যেন এই সুতোর গোছাগুলি বেঁধে দেয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের লোকদের বলো তারা যেন সুতো দিয়ে ঝালর তৈরী করে তা কাপড়ের কোণে লাগায় এবং এখন থেকে বংশ পরম্পরায় তারা যেন এই নিয়ম পালন করে| এই গোছাগুলোর প্রত্যেকটিতে তারা যেন একটি করে নীল সুতো রাখে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি ইস্রায়েল সন্তানদের বল, তাদেরকে বল, ‘তারা বংশপরম্পরা অনুসারে তাদের পোশাকের কিনারায় আঁচল রাখবে ও কিনারার আঁচলে নীল সুতো ঝুলিয়ে রাখবে।