Numbers 15:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের জন্য সেই ঝালর থাকবে, যেন তা দেখে তোমরা মাবুদের সমস্ত হুকুম স্মরণ করে পালন কর এবং তোমাদের হৃদয়ের কামনা ও চোখের অভিলাষে যেভাবে তোমরা জেনাকারী হয়ে থাক, তোমরা সেরকম না কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা এই সমস্ত থোপ প্রত্যক্ষ করলে, সদাপ্রভুর বিধিগুলি স্মরণে আনতে পারবে; তাহলে তোমরা সেই সমস্ত পালন করে তোমাদের হৃদয় ও চোখের অভিলাষ অনুসারে ব্যভিচার করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের জন্য সেই থোপ থাকিবে, যেন তাহা দেখিয়া তোমরা সদাপ্রভুর সমস্ত আজ্ঞা স্মরণ করিয়া পালন কর, এবং আপনাদের যে হৃদয় ও চক্ষুর অনুগমনে তোমরা ব্যভিচারী হইয়া থাক, তদনুগমনে ভ্রমণ না কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের জন্য সেই ঝালর থাকিবে, যেন তাহা দেখিয়া তোমরা সদাপ্রভুর সমস্ত আজ্ঞা স্মরণ করিয়া পালন কর, এবং আপনাদের যে হৃদয় চক্ষুর অনুগমনে তোমরা ব্যভিচারী হইয়া থাক, তদনুগমনে ভ্রমণ না কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই থোপ্‌নাগুলো বাঁধবে যেন সেগুলোর দিকে চোখ পড়লে আমার সমস্ত আদেশের কথা তোমাদের মনে পড়ে এবং তোমরা তা মেনে চল। তাহলে তোমরা আমার প্রতি অবিশ্বস্ত হয়ে তোমাদের অন্তরের আর চোখের কামনার কাছে নিজেদের তুলে দেবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই থোপ্‌নাগুলো বাঁধবে যেন সেগুলোর দিকে চোখ পড়লে আমার সমস্ত হুকুমের কথা তোমাদের মনে পড়ে এবং তোমরা তা মেনে চল। তাহলে তোমরা আমার প্রতি বেঈমানী করে তোমাদের অন্তরের আর চোখের কামনার কাছে নিজেদের তুলে দেবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই গোছাগুলি দেখে প্রভু পরমেশ্বরের সমস্ত নির্দেশ তোমাদের মনে পড়বে এবং তোমরা তা পালন করবে, নিজেদের কামনা-বাসনার বশবর্তী হয়ে বিপথগামী হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সুতোর গোছাগুলোর দিকে তাকালে তোমরা প্রভুর দেওয়া আজ্ঞাগুলো মনে করতে পারবে| আর তখনই আজ্ঞাগুলো তোমরা পালন করবে| আজ্ঞাগুলো ভুলে গিয়ে, তোমাদের শরীর ও চোখ যা চায়, তাই করে অবিশ্বস্ত হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের জন্য সেই আঁচল থাকবে, যেন তা দেখে তোমরা সদাপ্রভুর সমস্ত আদেশ স্মরণ করে পালন কর এবং নিজেদের যে হৃদয় ও চোখের অনুকরণে তোমরা ব্যভিচারী হয়, তেমন আর না করো;