Numbers 15:4 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন উপহার উৎসর্গকারী ব্যক্তি মাবুদের উদ্দেশে এক হিনের চার ভাগের এক ভাগ তেল মিশানো সুজির (এক ঐফার) দশ ভাগের এক ভাগ শস্য-উৎসর্গ আনবে। আর তুমি পোড়ানো-কোরবানীর সঙ্গে অথবা কোরবানীর জন্য, প্রত্যেক ভেড়ার বাচ্চার জন্য,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যে ব্যক্তি তার নৈবেদ্য নিয়ে আসবে, সে এক ঐফার এক-দশমাংশ মিহি ময়দা, হিনের এক-চতুর্থাংশ জলপাই তেলের সঙ্গে মিশ্রিত করে, শস্য-নৈবেদ্য সদাপ্রভুকে উপহার দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন উপহার উৎসর্গকারী ব্যক্তি সদাপ্রভুর উদ্দেশে এক হিনের চতুর্থাংশ তৈলে মিশ্রিত সূজির [এক ঐফার] দশমাংশ ভক্ষ্য-নৈবেদ্য আনিবে, এবং তুমি হোমবলির সহিত অথবা বলির জন্য, প্রত্যেক মেষশাবকের জন্য,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন উপহার উৎসর্গকারী ব্যক্তি সদাপ্রভুর উদ্দেশে এক হিনের চতুর্থাংশ তৈলে মিশ্রিত সুজির [এক ঐফার] দশমাংশ ভক্ষ্য-নৈবেদ্য আনিবে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যখন প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্যস্বরূপ নিজেদের পশুপাল থেকে বলি ও হোম উৎসর্গ করবে, তখন যে তা উৎসর্গ করবে সে এর সঙ্গে এক হিনের এক সিকি পরিমাণ তেল ও এক এফার দশ ভাগের এক ভাগ মিহি ময়দা মিশিয়ে ভক্ষ্যনৈবেদ্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“উপহার উৎসর্গকারী ব্যক্তি সেই স্থানে প্রভুকে দেবার জন্য যেন শস্য নৈবেদ্যও নিয়ে আসে| এই শস্যের নৈবেদ্য হবে 1 কোয়ার্ট অলিভ তেল মিশ্রিত 8 কাপ মিহি ময়দা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন উপহার উৎসর্গকারী ব্যক্তি সদাপ্রভুর উদ্দেশ্যে এক হিনের চার ভাগের এক অংশ তেলে মেশানো সূজির এক ঐফার দশ ভাগের এক অংশ ভক্ষ্য নৈবেদ্য আনবে এবং তুমি হোমবলির সঙ্গে, প্রত্যেকটি ভেড়ার বাচ্চার জন্য,