Numbers 15:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অথবা একটি ভেড়ার জন্য তুমি শস্য-উৎসর্গ বলে এক হিনের তিন ভাগের এক ভাগ তেল মিশানো মিহি সুজির (এক ঐফার) বিশ ভাগের এক ভাগ প্রস্তুত করবে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘একটি মেষের সঙ্গে এক ঐফার দুই-দশমাংশ ও মিহি ময়দা নিয়ে, হিনের এক-তৃতীয়াংশ জলপাই তেল মিশ্রিত করে শস্য-নৈবেদ্য
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অথবা এক মেষের জন্য তুমি ভক্ষ্য-নৈবেদ্য বলিয়া এক হিনের তৃতীয়াংশ তৈলমিশ্রিত সূক্ষ্ম সূজির [এক ঐফার] দুই দশমাংশ প্রস্তুত করিবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অথবা এক মেষের জন্য তুমি ভক্ষ্য-নৈবেদ্য বলিয়া এক হিনের তৃতীয়াংশ তৈলমিশ্রিত সূক্ষ্ম সুজির [এক ঐফার] দুই দশমাংশ প্রস্তুত করিবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পশুটা ভেড়া হলে তার সংগে শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি ময়দা আনতে হবে। ময়দার পরিমাণ হবে তিন কেজি ছ’শো গ্রাম আর তেলের পরিমাণ হবে সোয়া লিটার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পশুটা ভেড়া হলে তার সংগে শস্য-কোরবানীর জন্য তেল মিশানো মিহি ময়দা আনতে হবে। ময়দার পরিমাণ হবে তিন কেজি ছ’শো গ্রাম আর তেলের পরিমাণ হবে সোয়া লিটার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অথবা একটি মেষের সঙ্গে এক হিনের তিন ভাগের এক ভাগ পরিমাণ তেলে এক এফার দশ ভাগের দুই ভাগ পরিমাণ মিহি ময়দা মিশিয়ে ভোগ প্রস্তুত করবে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তুমি যদি মেষ দাও তাহলে তুমি অবশ্যই শস্যের নৈবেদ্যও তৈরী করবে| এই শস্যের নৈবেদ্য হবে 1-1/4 কোয়ার্ট অলিভ তেলে মিশ্রিত 16 কাপ মিহি ময়দা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তুমি একটি ভেড়া উত্সর্গ কর, তুমি অবশ্যই ভক্ষ্য নৈবেদ্য হিসাবে এক হিনের তিন ভাগের এক ভাগের সঙ্গে তেল মেশানো সূক্ষ্ম সূজির এক ঐফার দুই দশ ভাগের এক ভাগ প্রস্তুত করবে।