Numbers 15:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাছুরটির সঙ্গে অর্ধেক হিন তেলে মিশানো (এক ঐফার) তিন দশমাংশ সুজির শস্য-উৎসর্গ আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সেই এঁড়ে বাছুরের সঙ্গে এক ঐফার তিন-দশমাংশ মিহি ময়দার সঙ্গে অর্ধ হিন জলপাই তেল মিশ্রিত করে শস্য-নৈবেদ্য নিয়ে আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন গোবৎসের সহিত অর্দ্ধ হিন তৈলে মিশ্রিত [এক ঐফার] তিন দশমাংশ সূজির ভক্ষ্য-নৈবেদ্য আনিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন গোবৎসের সহিত অর্ধ হিন তৈলে মিশ্রিত [এক ঐফার] তিন দশমাংশ সুজির ভক্ষ্য-নৈবেদ্য আনিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তার সংগে শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি ময়দা আনতে হবে। ময়দার পরিমাণ হবে পাঁচ কেজি চারশো গ্রাম আর তেলের পরিমাণ হবে পৌনে দুই লিটার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তার সংগে শস্য-কোরবানীর জন্য তেল মিশানো মিহি ময়দা আনতে হবে। ময়দার পরিমাণ হবে পাঁচ কেজি চারশো গ্রাম আর তেলের পরিমাণ হবে পৌনে দুই লিটার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন ঐ বৃষের সঙ্গে এক হিনের অর্ধেক পরিমাণ তেলে এক এফার দশভাগের তিনভাগ পরিমাণ ময়দা মিশিয়ে ভোগ তৈরী করে নিবেদন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ সময় তুমি বৃষের সঙ্গে অবশ্যই শস্যের নৈবেদ্য নিয়ে আসবে| সেই শস্যের নৈবেদ্য হবে 2 কোয়ার্ট অলিভ তেলে মিশ্রিত 24 কাপ মিহি ময়দা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ষাঁড়ের সঙ্গে অর্ধেক হিন তেলে মেশানো [এক ঐফার] তিনটি ভক্ষ্য নৈবেদ্য হিসাবে দশ ভাগের এক ভাগ করে সূজি আনবে।