Numbers 16:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লেবির সন্তান কহাৎ, তাঁর সন্তান যিষ্‌হর, যিষ্‌হরের সন্তান কারুন; এই কারুন এবং রূবেণ-বংশের লোকদের মধ্যে ইলীয়াবের পুত্র দাথন ও অবীরাম এবং পেলতের পুত্র ওন দল বাঁধলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবির ছেলে কহাৎ, তার ছেলে যিষ্‌হর, তার ছেলে কোরহ এবং কয়েকজন রূবেণ গোষ্ঠীর ব্যক্তি—ইলীয়াবের ছেলে দাথন ও অবীরাম এবং পেলতের ছেলে ওন—উদ্ধত হল
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লেবির সন্তান কহাৎ, তাঁহার সন্তান যিষ্‌হর, সেই যিষ্‌হরের সন্তান যে কোরহ, সে এবং রূবেণ-সন্তানগণের মধ্যে ইলীয়াবের পুত্র দাথন ও অবীরাম, এবং পেলতের পুত্র ওন দল বাঁধিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লেবির সন্তান কহাৎ, তাঁহার সন্তান যিষ্‌হর, সেই যিষ্‌হরের সন্তান যে কোরহ, সে এবং রূবেণ-সন্তানগণের মধ্যে ইলীয়াবের পুত্র দাথন ও অবীরাম এবং পেলতের পুত্র ওন দল বাঁধিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবি-গোষ্ঠীর যিষ্‌হরের ছেলে কোরহ এবং রূবেণ-গোষ্ঠীর ইলীয়াবের ছেলে দাথন ও অবীরাম আর পেলতের ছেলে ওন মোশির বিরুদ্ধে দাঁড়াল। কোরহ ছিল লেবির ছেলে কহাতের নাতি। এদের সংগে যোগ দিল দু’শো পঞ্চাশ জন ইস্রায়েলীয় যারা ছিল সমাজের নাম-করা বেছে নেওয়া নেতা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবি-গোষ্ঠীর যিষ্‌হরের ছেলে কারুন এবং রূবেণ-গোষ্ঠীর ইলীয়াবের ছেলে দাথন ও অবীরাম আর পেলতের ছেলে ওন মূসার বিরুদ্ধে দাঁড়াল। কারুন ছিল লেবির ছেলে কহাতের নাতি। এদের সংগে যোগ দিল দু’শো পঞ্চাশ জন ইসরাইলীয় যারা ছিল সমাজের নাম-করা বেছে নেওয়া নেতা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবির পুত্র কোহাৎ,কোহাৎ-এর পুত্র যিষ্‌হর, যিষ্‌হরের পুত্র কোরহ্। কোরহ্ এবং রূবেণ বংশীয়দের মধ্যে ইলিয়াবের পুত্র দাথন ও অবীরাম এবং পেলৎ-এর পুত্র ওন, এরা কয়জন মিলে একজোট হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোরহ, দাথন, অবীরাম এবং ওন মোশির বিরুদ্ধে গেল| (কোরহ ছিল ষিষ্হরের পুত্র| ষিষ্হর ছিল কহাতের পুত্র এবং কহাত্‌ ছিল লেবির পুত্র| দাথন এবং অবীরাম ছিল দুই ভাই এবং ইলীয়াবের পুত্র| ওন ছিল পেলতের পুত্র| দাথন, অবীরাম এবং ওন ছিলেন রূবেণের উত্তরপুরুষ|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লেবির সন্তান কহাৎ, তাঁর সন্তান যিষ্‌হর, সেই যিষ্‌হরের সন্তান যে কোরহ, সে এবং রূবেণ সন্তানদের মধ্যে ইলীয়াবের ছেলে দাথন ও অবীরাম এবং পেলতের ছেলে ওন দল বাঁধলো;