Numbers 16:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমাকে ও তোমার সঙ্গে তোমার সমস্ত ভাইকে অর্থাৎ লেবীয়দেরকে তাঁর সান্নিধ্যে এনেছেন আর তোমরা কি এখন ইমাম হতে চেষ্টা করছো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তোমাদের ও তোমাদের সহচর লেবীয়দের তাঁর নিকটস্থ করেছেন, কিন্তু এখন তোমরা যাজকত্ব পদের জন্যও চেষ্টা করছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমাকে ও তোমার সহিত তোমার সমস্ত ভ্রাতাকে অর্থাৎ লেবির সন্তানগণকে আপনার নিকটবর্ত্তী করিয়াছেন? আর তোমরা কি যাজকত্বেরও চেষ্টা করিতেছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমাকে ও তোমার সহিত তোমার সমস্ত ভ্রাতাকে অর্থাৎ লেবির সন্তানগণকে আপনার নিকটবর্তী করিয়াছেন? আর তোমরা কি যাজকত্বেরও চেষ্টা করিতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি তোমাকে এবং অন্য সব লেবীয়দের নিজের কাছে নিয়ে এসেছেন, কিন্তু তোমরা এখন পুরোহিতের পদটাও দখল করে নিতে চাইছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি তোমাকে এবং অন্য সব লেবীয়দের নিজের কাছে নিয়ে এসেছেন, কিন্তু তোমরা এখন ইমামের পদটাও দখল করে নিতে চাইছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি যে তোমাকে ও তোমার জ্ঞাতিভাই লেবি গোষ্ঠীর লোকদের নিজের সান্নিধ্যে এনেছেন তা-ই কি তোমাদের পক্ষে যথেষ্ট নয়? তোমরা কি এখন আবার পুরোহিত হতে চাইছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকদের কাজে সাহায্য করার জন্য ঈশ্বর তোমাদের অর্থাৎ লেবীয় গোষ্ঠীভুক্ত লোকদের নিয়ে এসেছিলেন| কিন্তু তোমরা এখন যাজক হওয়ার চেষ্টা করছো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তোমাকে ও তোমার সঙ্গে তোমার সমস্ত ভাইকে অর্থাৎ লেবির সন্তানদের নিজের কাছাকাছি এনেছেন, তোমরা কি যাজক হওয়ারও চেষ্টা করছ?