Numbers 16:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তুমি ও তোমার সমস্ত দল মাবুদেরই বিরুদ্ধে একত্র হয়েছো; আর হারুন কে যে তোমরা তাঁর বিরুদ্ধে বচসা কর?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা ও তোমাদের অনুগামী সবাই, সদাপ্রভুর বিপক্ষেই জোটবদ্ধ হয়েছ। হারোণ কে যে তোমরা তার বিপক্ষে বচসা করো?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তুমি ও তোমার সমস্ত দল সদাপ্রভুরই প্রতিকূলে একত্র হইয়াছ; আর হারোণ কে যে তোমরা তাঁহার প্রতিকূলে বচসা কর?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তুমি ও তোমার সমস্ত দল সদাপ্রভুরই প্রতিকূলে একত্র হইয়াছ; আর হারোণ কে যে তোমরা তাঁহার প্রতিকূলে বচসা কর?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি ও তোমার দলের সব লোকেরা সদাপ্রভুর বিরুদ্ধেই দল পাকিয়েছ। হারোণ কে যে, তোমরা তার বিরুদ্ধে বক্বক্ করছ?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি ও তোমার দলের সব লোকেরা মাবুদের বিরুদ্ধেই দল পাকিয়েছ। হারুন কে যে, তোমরা তার বিরুদ্ধে বক্বক্ করছ?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই জন্যই কি তুমি ও তোমার দলবল প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে একজোট হয়েছ? হারোণ কে, যে তোমরা তার বিরুদ্ধে অভিযোগ করছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি এবং তোমার অনুসরণকারীরা একত্রিত হয়ে প্রভুর বিরোধিতা করেছো| হারোণ কি কোনো ভুল কাজ করেছে যে তাঁর বিরুদ্ধে তোমরা অভিযোগ করছো?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার জন্য তুমি ও তোমার সমস্ত দল সদাপ্রভুরই বিরুদ্ধে জড়ো হয়েছ; আর হারোণ কে যে, তোমরা তার বিরুদ্ধে অভিযোগ কর?”