Numbers 16:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এ কি ক্ষুদ্র বিষয় যে, তুমি আমাদেরকে মরুভূমিতে মেরে ফেলবার জন্য দুগ্ধ-মধু-প্রবাহী দেশ থেকে নিয়ে এসেছো? তুমি কি আমাদের উপরে সর্বতোভাবে কর্তৃত্বও করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি এক দুধ ও মধু প্রবাহী দেশ থেকে, এই প্রান্তরে আমাদের মেরে ফেলতে এনেছ, এই কি যথেষ্ট নয়? এখন আমাদের উপর প্রভুত্ব করতে চাইছ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহা কি ক্ষুদ্র বিষয় যে, তুমি আমাদিগকে প্রান্তরে মারিবার জন্য দুগ্ধমধুপ্রবাহী দেশ হইতে আনিয়াছ? তুমি কি আমাদের উপরে সর্ব্বতোভাবে কর্ত্তৃত্বও করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহা কি ক্ষুদ্র বিষয় যে, তুমি আমাদিগকে প্রান্তরে মারিবার জন্য দুগ্ধমধুপ্রবাহী দেশ হইতে আনিয়াছ? তুমি কি আমাদের উপরে সর্বতোভাবে কর্তৃত্বও করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি এই মরু-এলাকায় মেরে ফেলবার জন্যই এমন দেশ থেকে আমাদের বের করে এনেছ যেখানে দুধ, মধু আর কোন কিছুর অভাব ছিল না। এটাই কি যথেষ্ট নয়? তার উপর এখন আবার আমাদের কর্তা হতে চাইছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি এই মরুভূমিতে মেরে ফেলবার জন্যই এমন দেশ থেকে আমাদের বের করে এনেছ যেখানে দুধ, মধু আর কোন কিছুর অভাব ছিল না। এটাই কি যথেষ্ট নয়? তার উপর এখন আবার আমাদের কর্তা হতে চাইছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই প্রান্তরে এনে মেরে ফেলার জন্য তুমি শস্য শ্যামলা দেশ থেকে আমাদের বার করে এনেছ, এটাই কি যথেষ্ট নয়? এর পরেও কি তুমি আমাদের উপর কর্তৃত্ব করতে চাও?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এটাই কি যথেষ্ট নয় যে আপনি উত্তম জিনিসে পরিপূর্ণ শস্য শ্যামলা দেশ থেকে আমাদের নিয়ে এসেছেন যাতে মরুভূমিতে হত্যা করতে পারেন? আর এখন আপনি আমাদের উপর কর্তৃত্ত্বও করবেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা কি খুব ছোট বিষয় যে, তুমি আমাদেরকে মরুপ্রান্তে মারবার জন্য দুধ মধু প্রবাহিত দেশ থেকে এনেছ? তুমি কি আমাদের উপরে কর্তৃত্বও করবে?