Numbers 16:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর, তুমি তো আমাদেরকে দুগ্ধ-মধু-প্রবাহী দেশে আন নি, শস্য-ক্ষেতের ও আঙ্গুর-ক্ষেতের অধিকারও দাও নি। তুমি কি এই লোকদের চোখ অন্ধ করে রাখবে? আমরা যাব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও, এখনও তুমি আমাদের কোনো দুধ ও মধু প্রবাহী দেশে নিয়ে যাওনি অথবা শস্যক্ষেত্র ও দ্রাক্ষাকুঞ্জের কোনো অধিকার দান করোনি। তুমি কি এই সমস্ত ব্যক্তির সঙ্গে ক্রীতদাসের মতো ব্যবহার করবে? না, আমরা যাব না!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর, তুমি ত আমাদিগকে দুগ্ধমধুপ্রবাহী দেশে আন নাই, শস্যক্ষেত্রের ও দ্রাক্ষাক্ষেত্রের অধিকারও দেও নাই। তুমি কি এই লোকদের চক্ষু উৎপাটন করিবে? আমরা যাইব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, তুমি ত আমাদিগকে দুগ্ধমধুপ্রবাহী দেশে আন নাই, শস্যক্ষেত্রের ও দ্রাক্ষাক্ষেত্রের অধিকারও দেও নাই। তুমি কি এই লোকদের চক্ষু উৎপাটন করিবে? আমরা যাইব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া তুমি তো সেই রকম কোন দুধ আর মধুতে ভরা দেশে আমাদের নিয়ে যাও নি কিম্বা জমাজমি এবং আংগুর ক্ষেতের অধিকারও দাও নি। তুমি কি এই লোকদের অন্ধ করে রাখতে চাইছ? না, আমরা যাব না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া তুমি তো সেই রকম কোন দুধ আর মধুতে ভরা দেশে আমাদের নিয়ে যাও নি কিংবা জমাজমি এবং আংগুর ক্ষেতের অধিকারও দাও নি। তুমি কি এই লোকদের অন্ধ করে রাখতে চাইছ? না, আমরা যাব না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুজলা সুফলা কোনও দেশও তুমি আমাদের আনতে পার নি কিংবা শস্যক্ষেত্র কি দ্রাক্ষাকুঞ্জের কোন উত্তরাধিকারও আমাদের দাও নি। এখনও তুমি আমাদের প্রতারণা করার চেষ্টা করছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা কেন আপনাকে অনুসরণ করবো? উত্তম জিনিসে পরিপূর্ণ এমন কোনো দেশে তো আপনি আমাদের নিয়ে আসেন নি| আপনি আমাদের ঈশ্বরের শপথ করা সেই দেশও দেন নি এবং আমাদের চারণভূমি অথবা দ্রাক্ষাক্ষেতও দেন নি| আপনি কি এই সব লোকদের ক্রীতদাস করবেন? না, আমরা আসবো না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর, তুমি তো আমাদেরকে দু ধ মধু প্রবাহিত দেশে আন নি, ভূমি ও আঙ্গুর ক্ষেতের অধিকারও দাও নি। তুমি কি মিথ্যা প্রতিজ্ঞা করে আমাদের অ ন্ধ করতে চাও? আমরা যাব না।”