Numbers 16:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা অতিশয় ক্রুদ্ধ হয়ে মাবুদকে বললেন, ওদের উপহার গ্রাহ্য করো না; আমি ওদের থেকে একটি গাধাও নেই নি, আর ওদের একজনের কোন ক্ষতিও করি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সদাপ্রভুকে বললেন, “ওই ব্যক্তিদের নৈবেদ্য গ্রহণ কোরো না। আমি তাদের কাছ থেকে, সর্বাধিক একটি গাধাও গ্রহণ করিনি অথবা তাদের কারও প্রতি কোনো অন্যায় আচরণ করিনি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি অতিশয় ক্রুদ্ধ হইয়া সদাপ্রভুকে কহিলেন, উহাদের নৈবেদ্য গ্রাহ্য করিও না; আমি উহাদের হইতে একটী গর্দ্দভও লই নাই, আর উহাদের এক জনেরও হিংসা করি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি অতিশয় ক্রুদ্ধ হইয়া সদাপ্রভুকে কহিলেন, উহাদের নৈবেদ্য গ্রাহ্য করিও না; আমি উহাদের হইতে একটি গর্দভও লই নাই, আর উহাদের একজনেরও ক্ষতি করি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে মোশি ভীষণ রেগে গিয়ে সদাপ্রভুকে বললেন, “তুমি ওদের উৎসর্গ গ্রহণ কোরো না। আমি ওদের কাছ থেকে একটা গাধা পর্যন্ত নিই নি আর ওদের কোন ক্ষতিও করি নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে মূসা ভীষণ রেগে গিয়ে মাবুদকে বললেন, “তুমি ওদের কোরবানী কবুল কোরো না। আমি ওদের কাছ থেকে একটা গাধা পর্যন্ত নিই নি আর ওদের কোন ক্ষতিও করি নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ কথা শুনে মোশির খুব রাগ হল। তিনি প্রভু পরমেশ্বরকে বললেন, তুমি এদের নৈবেদ্য গ্রাহ্য করো না। আমি ওদের কাছ থেকে একটি গাধাও নিই নি কিংবা ওদের কারও বিরুদ্ধে কোন অন্যায়ও করি নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কারণে মোশি খুবই ক্রুদ্ধ হল| সে প্রভুকে বলল, “আমি এইসকল লোকদের সঙ্গে কোনোদিন কোন অন্যায় করি নি| আমি কোনো সময়েই তাদের কাছ থেকে কোনো কিছুই নিই নি, একটি গাধা পর্যন্ত নয়| প্রভু আপনি এদের উপহার গ্রহণ করবেন না!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি খুব রেগে গিয়ে সদাপ্রভুকে বললেন, “ওদের নৈবেদ্য গ্রহণ কোরো না; আমি ওদের থেকে একটি গাধাও নিই নি এবং আমি তাদের হিংসা করি নি।”