Numbers 16:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা প্রত্যেকজন ধূপদানি নিয়ে তার উপরে ধূপ দিয়ে মাবুদের সম্মুখে নিজ নিজ ধূপদানি উপস্থিত করবে; দুই শত পঞ্চাশটি ধূপদানি উপস্থিত করবে। তুমি ও হারুন নিজ নিজ ধূপদানি নেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেক ব্যক্তি অঙ্গারধানী নেবে—সর্বমোট 250-টি অঙ্গারধানী—এবং সদাপ্রভুর সামনে নিবেদন করতে হবে।” তুমি ও হারোণ তোমাদের অঙ্গারধানীও সদাপ্রভুর সামনে নিবেদন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রত্যেক জন অঙ্গারধানী লইয়া তাহার উপরে ধূপ দিয়া সদাপ্রভুর সম্মুখে আপন আপন অঙ্গারধানী উপস্থিত করিবে; দুই শত পঞ্চাশটী অঙ্গারধানী উপস্থিত করিবে; এবং তুমি ও হারোণ আপন আপন অঙ্গারধানী লইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা প্রত্যেক জন অঙ্গারধানী লইয়া তাহার উপরে ধূপ দিয়া সদাপ্রভুর সম্মুখে আপন আপন অঙ্গারধানী উপস্থিত করিবে; দুই শত পঞ্চাশটি অঙ্গারধানী উপস্থিত করিবে; এবং তুমি ও হারোণ আপন আপন অঙ্গারধানী লইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেককে তার ধূপদানিতে ধূপ দিতে হবে; মোট দু’শো পঞ্চাশটা ধূপদানিতে ধূপ দিয়ে সদাপ্রভুর সামনে তা উৎসর্গ করতে হবে। তোমাকে এবং হারোণকেও ধূপদানিতে ধূপ উৎসর্গ করতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেককে তার ধূপদানিতে ধূপ দিতে হবে; মোট দু’শো পঞ্চাশটা ধূপদানিতে ধূপ দিয়ে মাবুদের সামনে তা কোরবানী করতে হবে। তোমাকে এবং হারুনকেও ধূপদানিতে ধূপ কোরবানী করতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার দলের প্রত্যেক ধূপদানি নিয়ে তার উপর ধূপ ছড়িয়ে দিয়ে তাদের সেই দুশো পঞ্চাশটি ধূপদানি প্রভু পরমেশ্বরের সম্মুখে স্থাপন করবে। তুমি এবং হারোণও নিজ নিজ ধূপদানি নিয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা প্রত্যেকে একটি করে ধুনুচি এনে তাতে সুগন্ধি ধূপধূনো রাখবে এবং তা ঈশ্বরকে প্রদান করবে| সেখানে নেতাদের জন্য 250 টি ধুনুচি থাকবে এবং একটি পাত্র তোমার জন্য ও একটি পাত্র হারোণের জন্য থাকবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেক জন ধুনুচি নিয়ে তার উপরে ধূপ দিয়ে সদাপ্রভুর সামনে নিজেদের ধুনুচি আনবে; দুশো পঞ্চাশটি ধুনুচি নিয়ে আসবে। তুমি ও হারোণ নিজেদের ধুনুচি আনবে।”