Numbers 16:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা প্রত্যেকে নিজ নিজ ধূপদানি নিয়ে তার মধ্যে আগুন রেখে ধূপ দিয়ে মূসা ও হারুনের সঙ্গে জমায়েত-তাঁবুর দ্বারে দাঁড়ালো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তারা প্রত্যেকে তাদের অঙ্গারধানী নিল ও তার মধ্যে আগুন ও ধূপ রাখল। তারপর তারা মোশি ও হারোণের সঙ্গে সমাগম তাঁবুর প্রবেশপথে দাঁড়াল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা প্রত্যেকে আপন আপন অঙ্গারধানী লইয়া তাহার মধ্যে অগ্নি রাখিয়া ধূপ দিয়া মোশি ও হারোণের সহিত সমাগম-তাম্বুর দ্বারে দাঁড়াইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা প্রত্যেকে আপন আপন অঙ্গারধানী লইয়া তাহার মধ্যে অগ্নি রাখিয়া ধূপ দিয়া মোশি ও হারোণের সহিত সমাগম-তাম্বুর দ্বারে দাঁড়াইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশির কথামত প্রত্যেকে নিজের নিজের ধূপদানিতে আগুন ও ধূপ নিয়ে মিলন-তাম্বুর দরজার সামনে মোশি ও হারোণের সংগে গিয়ে দাঁড়াল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসার কথামত প্রত্যেকে নিজের নিজের ধূপদানিতে আগুন ও ধূপ নিয়ে মিলন-তাম্বুর দরজার সামনে মূসা ও হারুনের সংগে গিয়ে দাঁড়াল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরদিন প্রত্যেকে তার নিজের নিজের ধূপদানিতে আগুন ও ধূপ দিয়ে প্রস্তুত হল। তারপর মোশি ও হারোণ সম্মিলন শিবিরের দ্বারে গিয়ে দাঁড়াল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং প্রত্যেকে একটি ধুনুচি নিয়ে তার ওপর জ্বলন্ত কয়লা ও সুগন্ধি ধূপধূনো রাখল| এরপর তারা মোশি ও হারোণের সাথে সামগম তাঁবুর প্রবেশপথে গিয়ে দাঁড়ালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং তারা প্রত্যেকে নিজেদের ধুনুচি নিয়ে তার মধ্যে আগুন রেখে ধূপ দিয়ে মোশি ও হারোণের সঙ্গে সমাগম তাঁবুর প্রবেশপথে দাঁড়াল।