Numbers 16:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারুন জমায়েত-তাঁবুর দরজার কাছে তাঁদের প্রতিকূলে সমস্ত মণ্ডলীকে সমবেত করার পর মাবুদের মহিমা সমস্ত মণ্ডলীর প্রত্যক্ষ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন কোরহ তার অনুগামীদের, তাঁদের বিপক্ষে সমাগম তাঁবুর প্রবেশপথে একত্র করল, তখন সদাপ্রভুর মহিমা সমস্ত সমাজের কাছে প্রত্যক্ষ হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কোরহ সমাগম-তাম্বুর দ্বারসমীপে তাঁহাদের প্রতিকূলে সমস্ত মণ্ডলীকে সমবেত করিল। তখন সদাপ্রভুর প্রতাপ সমস্ত মণ্ডলীর প্রত্যক্ষ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কোরহ সমাগম-তাম্বুর দ্বারসমীপে তাঁহাদের প্রতিকূলে সমস্ত মণ্ডলীকে সমবেত করিল। তখন সদাপ্রভুর প্রতাপ সমস্ত মণ্ডলীর প্রত্যক্ষ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোরহ যখন মোশি ও হারোণের বিরুদ্ধে সমাজের সমস্ত লোকদের জড়ো করে মিলন-তাম্বুর দরজার কাছে গিয়ে দাঁড়াল তখন তাদের সকলের সামনে সদাপ্রভুর মহিমা দেখা দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারুন যখন মূসা ও হারুনের বিরুদ্ধে সমাজের সমস্ত লোকদের জমায়েত করে মিলন-তাম্বুর দরজার কাছে গিয়ে দাঁড়াল তখন তাদের সকলের সামনে মাবুদের মহিমা দেখা দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোরহ তাঁদের মুখোমুখি সমগ্র জনমণ্ডলীকে সম্মিলন শিবিরের দ্বারে একত্র করল। তখন সমগ্র জনতার সামনে হঠাৎ প্রভু পরমেশ্বরের অগ্নিময় প্রতাপ দৃশ্যমান হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোরহও সমাগম তাঁবুর প্রবেশপথে তাদের বিরুদ্ধে সমস্ত লোককে জড়ো করেছিল| এর ঠিক পর সেই জায়গায় সকলের সামনে প্রভুর মহিমা প্রকাশিত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কোরহ সমাগম তাঁবুর প্রবেশপথে মোশি ও হারোণের বিরুদ্ধে সমস্ত মণ্ডলীকে জড়ো করল। তখন সদাপ্রভুর মহিমা সমস্ত মণ্ডলীতে প্রকাশিত হল।