Numbers 16:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা উবুড় হয়ে পড়ে বললেন, হে আল্লাহ্‌, হে সর্বজীবের আল্লাহ্‌, এক জন গুনাহ্‌ করলে তুমি কি সমস্ত মণ্ডলীর উপরে ক্রুদ্ধ হবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু মোশি ও হারোণ ভূমিতে উপুড় হয়ে উচ্চস্বরে বললেন, “হে ঈশ্বর, সমস্ত জীবিত বস্তুর আত্মাদের ঈশ্বর, যখন কোনো একজন ব্যক্তি পাপ করে, তখন তাঁর জন্য কি তুমি সমস্ত সমাজের প্রতি রুষ্ট হবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা উবুড় হইয়া পড়িলেন, ও কহিলেন, হে ঈশ্বর, হে যাবতীয় শরীরস্থ আত্মার ঈশ্বর, এক জন পাপ করিলে তুমি কি সমস্ত মণ্ডলীর উপরে কোপাবিষ্ট হইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা উবুড় হইয়া পড়িলেন, ও কহিলেন, হে ঈশ্বর, হে যাবতীয় শরীরস্থ আত্মার ঈশ্বর, একজন পাপ করিলে তুমি কি সমস্ত মণ্ডলীর উপরে কোপাবিষ্ট হইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু মোশি ও হারোণ মাটিতে উবুড় হয়ে পড়ে বললেন, “হে ঈশ্বর, তুমি সমস্ত মানুষের প্রাণদাতা। কেবল একজন মানুষ পাপ করেছে বলে কি তুমি গোটা ইস্রায়েলীয় সমাজের উপর তোমার ক্রোধ প্রকাশ করবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মূসা ও হারুন সেজদায় পড়ে বললেন, “হে আল্লাহ্‌, তুমি সমস্ত মানুষের জীবনদাতা। কেবল একজন মানুষ গুনাহ্‌ করেছে বলে কি তুমি গোটা ইসরাইলীয় সমাজের উপর তোমার গজব নাজেল করবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা তখন মাটিতে উবুড় হয়ে পড়ে বললেন, হে ঈশ্বর, সর্বজীবের জীবনেশ্বর তুমি, একজনের পাপের জন্য তুমি কি সমগ্র জনমণ্ডলীর উপর ক্রুদ্ধ হবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু মোশি এবং হারোণ মাটিতে নতজানু হয়ে অনুনয় করে বলল, “হে ঈশ্বর, আপনি জানেন লোকরা তাদের মনে কি ভাবছে| একজন পাপ করলে কি আপনি সমস্ত মণ্ডলীর প্রতি ক্রুদ্ধ হবেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি ও হারোণ উপুড় হয়ে পড়লেন ও বললেন, “হে ঈশ্বর, সমস্ত মানুষ জাতির আত্মার ঈশ্বর, একজন পাপ করলে তুমি কি সমস্ত মণ্ডলীর উপরে প্রচণ্ড রাগ দেখাবে?”