Numbers 16:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি মণ্ডলীকে বললেন, আরজ করি, তোমরা এই দুষ্ট লোকদের তাঁবুর কাছ থেকে সরে যাও, এদের কিছুই স্পর্শ করো না, পাছে এদের সমস্ত গুনাহে বিনষ্ট হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সমাজকে সাবধান করে দিয়ে বললেন, “এই দুষ্ট ব্যক্তিদের তাঁবু থেকে সরে যাও! তাদের কোনো জিনিস স্পর্শ করো না, তা না হলে, তাদের পাপের জন্য তোমরাও বিনষ্ট হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি মণ্ডলীকে কহিলেন, বিনয় করি, তোমরা এই দুষ্ট লোকদের তাম্বুর নিকট হইতে উঠিয়া যাও, ইহাদের কিছুই স্পর্শ করিও না, পাছে ইহাদের সমস্ত পাপে বিনষ্ট হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি মণ্ডলীকে কহিলেন, বিনয় করি, তোমরা এই দুষ্ট লোকদের তাম্বুর নিকট হইতে উঠিয়া যাও, ইহাদের কিছুই স্পর্শ করিও না, পাছে ইহাদের সমস্ত পাপে বিনষ্ট হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি ইস্রায়েলীয়দের বললেন, “তোমরা এই দুষ্ট লোকদের তাম্বুর কাছ থেকে সরে যাও। তাদের কোন জিনিস তোমরা ছুঁয়ো না; যদি তা কর তবে তাদের পাপের জন্য তোমাদেরও শেষ করে ফেলা হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা বনি-ইসরাইলদের বললেন, “তোমরা এই দুষ্ট লোকদের তাম্বুর কাছ থেকে সরে যাও। তাদের কোন জিনিস তোমরা ছুঁয়ো না; যদি তা কর তবে তাদের গুনাহের জন্য তোমাদেরও শেষ করে ফেলা হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি জনমণ্ডলীকে উদ্দেশ করে বললেন, তোমরা এই দুষ্ট লোকদের তাঁবুর কাছ থেকে দূরে সরে যাও, ওদের কোন জিনিস স্পর্শ করো না, তাহলে এদের পাপে তোমরাও ধ্বংস হয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি লোকদের সাবধান করে দিয়ে বলল, “এই সকল মন্দ লোকদের তাঁবু থেকে সরে যাও| তাদের কোনো জিনিস স্পর্শ কোরো না| যদি তোমরা সেটা করো, তাহলে তাদের পাপের জন্য তোমরা ধ্বংস হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি মণ্ডলীকে বললেন, “অনুরোধ করি, তোমরা এই দুষ্টু লোকেদের তাঁবুর কাছ থেকে উঠে যাও, এদের কিছুই স্পর্শ কোরো না, না হলে এদের সমস্ত পাপে বিনষ্ট হও।”