Numbers 16:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তারা কারুন, দাথন ও অবীরামের তাঁবুর চারদিক থেকে সরে গেল, আর দাথন ও অবীরাম বের হয়ে নিজ নিজ স্ত্রী, পুত্র ও শিশুদের সঙ্গে যার যার তাঁবুর দরজায় দাঁড়িয়ে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তারা কোরহ, দাথন ও অবীরামের তাঁবুর কাছ থেকে সরে গেল। দাথন ও অবীরাম, তাদের স্ত্রী, সন্তান ও শিশুসহ তাঁবু থেকে বের হয়ে প্রবেশপথে দাঁড়িয়ে রইল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তাহারা কোরহের, দাথনের ও অবীরামের আবাসের চারিদিক্‌ হইতে উঠিয়া গেল, আর দাথন ও অবীরাম বাহির হইয়া আপন আপন স্ত্রী, পুত্র ও শিশুগণের সহিত আপন আপন তাম্বুদ্বারে দাঁড়াইয়া রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তাহারা কোরহের, দাথনের ও অবীরামের আবাসের চারিদিক হইতে উঠিয়া গেল, আর দাথন ও অবীরাম বাহির হইয়া আপন আপন স্ত্রী, পুত্র ও শিশুগণের সহিত আপন আপন তাম্বুদ্বারে দাঁড়াইয়া রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে লোকেরা কোরহ, দাথন ও অবীরামের তাম্বুর কাছ থেকে সরে গেল। এর মধ্যে দাথন ও অবীরাম তাদের স্ত্রী ও ছোট-বড় ছেলেমেয়েদের নিয়ে তাম্বুর দরজার কাছে বের হয়ে এসে দাঁড়িয়ে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে লোকেরা কারুন, দাথন ও অবীরামের তাম্বুর কাছ থেকে সরে গেল। এর মধ্যে দাথন ও অবীরাম তাদের স্ত্রী ও ছোট-বড় ছেলেমেয়েদের নিয়ে তাম্বুর দরজার কাছে বের হয়ে এসে দাঁড়িয়ে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তারা কোরহ্, দাথন ও অবীরামের তাঁবুর চারপাশ থেকে দূরে সরে গেল। দাথন ও অবীরাম তাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের নিয়ে তাদের তাঁবুর দ্বারে এসে দাঁড়াল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই কারণে কোরহ, দাথন এবং অবীরামের তাঁবু থেকে লোকরা সরে গেল| আর দাথন এবং অবীরাম বাইরে এসে তাদের স্ত্রীদের সন্তানদের এবং ছোটো শিশুদের নিয়ে তাঁবুর প্রবেশ পথে দাঁড়িয়ে রইল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তারা কোরহের, দাথনের ও অবীরামের তাঁবুর চারদিক থেকে উঠে গেল, আর দাথন ও অবীরাম বের হয়ে নিজের স্ত্রী, ছেলে ও শিশুদের সঙ্গে তাদের তাঁবুর প্রবেশপথে দাঁড়িয়ে থাকল।