Numbers 16:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা বললেন, মাবুদ আমাকে এ সব কাজ করতে পাঠিয়েছেন, আমি স্বেচ্ছায় করি নি, তা তোমরা এতেই জানতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি তখন বললেন, “এবার তোমরা অবগত হবে যে সদাপ্রভু এই সমস্ত কাজ করবার জন্য আমাকেই প্রেরণ করেছেন এবং কোনোটিই আমার কল্পনাপ্রসূত নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি কহিলেন, সদাপ্রভু আমাকে এই সমস্ত কার্য্য করিতে পাঠাইয়াছেন, আমি স্বেচ্ছানুসারে করি নাই, তাহা তোমরা ইহাতেই জানিতে পারিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি কহিলেন, সদাপ্রভু আমাকে এই সমস্ত কার্য করিতে পাঠাইয়াছেন, আমি স্বেচ্ছানুসারে করি নাই, তাহা তোমরা ইহাতেই জানিতে পারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি তখন ইস্রায়েলীয়দের বললেন, “এতেই তোমরা বুঝতে পারবে যে, আমি যা করছি তা করবার জন্য সদাপ্রভুই আমাকে পাঠিয়েছেন; এটা আমার মনগড়া কিছু নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা তখন বনি-ইসরাইলদের বললেন, “এতেই তোমরা বুঝতে পারবে যে, আমি যা করছি তা করবার জন্য মাবুদই আমাকে পাঠিয়েছেন; এটা আমার মনগড়া কিছু নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন মোশি বললেন, প্রভু পরমেশ্বরই যে আমাকে এই সব কাজ করার জন্য পাঠিয়েছেন এবং আমি যে নিজের ইচ্ছায় কিছুই করি নি, তা তোমরা এর দ্বারাই জানতে পারবে:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মোশি বলল, “আমি তোমাদের প্রমাণ করে দেখাবো যে প্রভুই আমাকে এইসব কাজ করার জন্য পাঠিয়েছেন এবং আমি এসব নিজের ইচ্ছানুসারে করিনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোশি বললেন, সদাপ্রভু আমাকে এই সমস্ত কাজ করতে পাঠিয়েছেন, আমি নিজের ইচ্ছায় করি নি, সেটা তোমরা এতেই জানতে পারবে।