Numbers 16:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সাধারণ লোকদের মৃত্যুর মত যদি এই লোকদের মৃত্যু হয়, কিংবা সাধারণ লোকের শাস্তির মত যদি এদের শাস্তি হয়, তবে মাবুদ আমাকে পাঠান নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি এই ব্যক্তিরা স্বাভাবিক মৃত্যুবরণ করে ও মানুষমাত্রের প্রতি যা ঘটে থাকে, তাই ভোগ করে, তাহলে সদাপ্রভু আমাকে পাঠাননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সাধারণ লোকদের মরণের ন্যায় যদি এই মনুষ্যেরা মরে, কিম্বা সাধারণ লোকের শাস্তির ন্যায় যদি ইহাদের শাস্তি হয়, তবে সদাপ্রভু আমাকে পাঠান নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সাধারণ লোকদের মরণের ন্যায় যদি এই মনুষ্যেরা মরে, কিম্বা সাধারণ লোকের শাস্তির ন্যায় যদি ইহাদের শাস্তি হয়, তবে সদাপ্রভু আমাকে পাঠান নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সমস্ত লোকদের যদি স্বাভাবিক মৃত্যু হয়, আর অন্য মানুষের যা হয় তা থেকে আলাদা কিছু না হয় তাহলে বুঝতে হবে সদাপ্রভু আমাকে পাঠান নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সমস্ত লোকদের যদি স্বাভাবিক মৃত্যু হয়, আর অন্য মানুষের যা হয় তা থেকে আলাদা কিছু না হয় তাহলে বুঝতে হবে মাবুদ আমাকে পাঠান নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষের স্বাভাবিক মৃত্যু যেভাবে হয় সেইভাবে যদি এরা মরে কিংবা সাধারণ মানুষের মত যদি এদের দণ্ড হয়, তাহলে বুঝতে হবে যে প্রভু পরমেশ্বর আমাকে পাঠান নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই লোকরা এখানে মারা যাবে| কিন্তু তারা যদি স্বাভাবিবকিভাবে মারা যায়, যেভাবে লোকরা সবসময় মারা যায় তাহলে তা প্রমাণ করবে যে, প্রভু আমাকে প্রকৃতই পাঠান নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সাধারণ লোকেদের মারা যাবার মত যদি এই মানুষরা মারা যায়, কিংবা সাধারণ লোকেদের শাস্তির মত যদি এদের শাস্তি হয়, তবে সদাপ্রভু আমাকে পাঠান নি।