Numbers 16:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা মূসা ও হারুনের বিরুদ্ধে একত্র হয়ে তাঁদেরকে বললো, তোমরা বড়ই বাড়াবাড়ি করছো; কেননা সমস্ত মণ্ডলীর প্রত্যেকজনই পবিত্র এবং মাবুদ তাদের মধ্যবর্তী। তবে কেন মাবুদের সমাজের উপরে শুধু তোমরাই কর্তৃত্ব করছো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা দলবদ্ধ হয়ে মোশি ও হারোণের বিরোধিতা করতে এল এবং তাঁদের বলল, “তোমাদের স্পর্ধা বহুদূর বিস্তৃত হয়েছে! সমস্ত সমাজ পবিত্র, প্রত্যেক ব্যক্তিই পবিত্র এবং সদাপ্রভু তাদের সহবর্তী আছেন। তাহলে কেন তোমরা নিজেদের অবস্থান সদাপ্রভুর সমাজের ঊর্ধ্বে উন্নীত করেছ?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা মোশি ও হারোণের বিরুদ্ধে একত্র হইয়া তাঁহাদিগকে কহিল, তোমরা বড়ই অভিমানী; কেননা সমস্ত মণ্ডলীর প্রত্যেক জনই পবিত্র, এবং সদাপ্রভু তাহাদের মধ্যবর্ত্তী; তবে তোমরা কেন সদাপ্রভুর সমাজের উপরে আপনাদিগকে উন্নত করিতেছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা মোশি ও হারোণের বিরুদ্ধে একত্র হইয়া তাঁহাদিগকে কহিল, তোমরা বড়ই অভিমানী; কেননা সমস্ত মণ্ডলীর প্রত্যেক জনই পবিত্র, এবং সদাপ্রভু তাহাদের মধ্যবর্তী। তবে কেন সদাপ্রভুর সমাজের উপরে আপনাদিগকে উন্নত করিতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা মোশি ও হারোণের বিরুদ্ধে দল বেঁধে এসে বলল, “আপনারা খুব বাড়াবাড়ি করছেন। গোটা ইস্রায়েলীয় সমাজের প্রত্যেকেই সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা এবং সদাপ্রভুও তাদের সংগে আছেন। তবে আপনারা কেন সদাপ্রভুর লোকদের উপরে নিজেদের তুলে ধরেছেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা মূসা ও হারুনের বিরুদ্ধে দল বেঁধে এসে বলল, “আপনারা খুব বাড়াবাড়ি করছেন। গোটা ইসরাইলীয় সমাজের প্রত্যেকেই পাক-পবিত্র এবং মাবুদও তাদের সংগে আছেন। তবে আপনারা কেন মাবুদের বান্দাদের উপরে নিজেদের তুলে ধরেছেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা মোশি ও হারোণের বিরুদ্ধে জোট বেঁধে তাঁদের বলল, তোমরা খুব বাড়াবাড়ি করছ, মণ্ডলীর সকল লোকই পবিত্র এবং প্রভু পরমেশ্বর তাদের মাঝে রয়েছেন, তবে প্রভু পরমেশ্বরের এই প্রজামণ্ডলীর উপরে তোমরাই শুধু কর্তৃত্ব করছ কেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা মোশি এবং হারোণের বিরুদ্ধে কথা বলার জন্য একসাথে এল| তারা মোশি এবং হারোণকে বলল, “আপনি বড্ড বেশী বাড়াবাড়ি করছেন| ইস্রায়েলের সকল লোক পবিত্র এবং প্রভু এখনও তাদের মধ্যেই বাস করেন| প্রভুর অন্যান্য লোকদের থেকে আপনি নিজেকে অনেক বেশী গুরুত্বপূর্ণ করে তুলেছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা মোশি ও হারোণের বিরুদ্ধে জড়ো হয়ে তাঁদেরকে বলল, “তোমরা বড়ই অভিমানী; কারণ সমস্ত মণ্ডলীর প্রত্যেক জনই পবিত্র এবং সদাপ্রভু তাহাদের মধ্যে আছেন; তবে তোমরা কেন সদাপ্রভুর সমাজের উপরে নিজেদেরকে উন্নত করছ?”