Numbers 16:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু মাবুদ যদি অঘটন ঘটান এবং ভূমি তার মুখ বিস্তার করে এদেরকে ও এদের সর্বস্ব গ্রাস করে, আর এরা জীবদ্দশায় পাতালে নামে, তবে এরা যে মাবুদকে অবজ্ঞা করেছে, তা তোমরা জানতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সদাপ্রভু যদি সম্পূর্ণ নতুন কিছু করেন, ভূমি মুখ বিদীর্ণ করে সমস্ত দ্রব্য সমেত তাদের গ্রাস করে এবং যদি তারা জীবিত অবস্থায় সমাধিপ্রাপ্ত হয়, তাহলে তোমরা অবগত হবে যে এই ব্যক্তিরা সদাপ্রভুর অবমাননা করেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সদাপ্রভু যদি অঘটন ঘটান এবং ভূমি আপন মুখ বিস্তার করিয়া ইহাদিগকে ও ইহাদের সর্ব্বস্ব গ্রাস করে, আর ইহারা জীবদ্দশায় পাতালে নামে, তবে ইহারা যে সদাপ্রভুকে অবজ্ঞা করিয়াছে, তাহা তোমরা জানিতে পারিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সদাপ্রভু যদি অঘটন ঘটান, এবং ভূমি আপন মুখ বিস্তার করিয়া ইহাদিগকে ও ইহাদের সর্বস্ব গ্রাস করে, আর ইহারা জীবদ্দশায় পাতালে নামে, তবে ইহারা যে সদাপ্রভুকে অবজ্ঞা করিয়াছে, তাহা তোমরা জানিতে পারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সদাপ্রভু যদি সম্পূর্ণ নতুন কিছু করেন এবং পৃথিবী মুখ খুলে যদি তাদের এবং তাদের সব কিছু গিলে ফেলে আর যদি তারা জ্যান্ত অবস্থায় মৃতস্থানে চলে যায় তবে তোমরা বুঝবে যে, এই লোকেরা সদাপ্রভুকে তুচ্ছ করেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মাবুদ যদি সম্পূর্ণ নতুন কিছু করেন এবং দুনিয়া মুখ খুলে যদি তাদের এবং তাদের সব কিছু গিলে ফেলে আর যদি তারা জীবিত অবস্থায় কবরে চলে যায় তবে তোমরা বুঝবে যে, এই লোকেরা মাবুদকে তুচ্ছ করেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু প্রভু পরমেশ্বর যদি নতুন কিছু করেন, যদি পৃথিবী সর্বস্বসহ এদের গ্রাস করে, এরা যদি জীবিত অবস্থায় পাতালে প্রবেশ করে, তাহলেই জানবে যে এরা প্রভু পরমেশ্বরকে অবজ্ঞা করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি প্রভু এই লোকদের মৃত্যু একটু ভিন্নভাবে ঘটান অর্থাৎ একটু নতুনভাবে তাহলে তোমরা জানবে যে এই লোকরা সত্যই প্রভুকে অবজ্ঞা করেছিল| এটাই হল প্রমাণ: ধরনী বিদীর্ণ হয়ে যাবে এবং এই সমস্ত লোককে গ্রাস করবে| তারা জীবিতাবস্থায় তাদের কবরে নেমে যাবে| এবং এই সব লোকদের অধিকৃত যাবতীয় জিনিসপত্র তাদের সঙ্গেই তলিযে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সদাপ্রভু যদি খারাপ কিছু ঘটান এবং ভূমিতার মুখ খুলে এদেরকে ও এদের সবকিছু গিলে ফেলে, আর এরা জীবন্ত অবস্থায় পাতালে নামে, তবে এরা যে সদাপ্রভুকে অবজ্ঞা করেছে, তা তোমরা জানতে পারবে।