Numbers 16:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দুনিয়া তার মুখ খুলে তাদের, তাদের পরিজনদেরকে ও কারুনের পক্ষের সমস্ত লোককে এবং তাদের সকল সম্পত্তি গ্রাস করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভূমি তার মুখ বিদীর্ণ করে কোরহ, তার সব অনুগামী ও তার আত্মীয়স্বজনদের, সমস্ত বিষয়সম্পত্তি গ্রাস করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পৃথিবী আপন মুখ বিস্তার করিয়া তাহাদিগকে, তাহাদের পরিজনগণকে ও কোরহের সপক্ষ সমস্ত লোককে এবং তাহাদের সকল সম্পত্তি গ্রাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পৃথিবী আপন মুখ বিস্তার করিয়া তাহাদিগকে, তাহাদের পরিজনগণকে ও কোরহের সপক্ষ সমস্ত লোককে এবং তাহাদের সকল সম্পত্তি গ্রাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর পৃথিবী মুখ খুলে কোরহের পরিবারের সমস্ত লোক এবং সব কিছু গিলে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর দুনিয়া মুখ খুলে কারুনের পরিবারের সমস্ত লোক এবং সব কিছু গিলে ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর পৃথিবী শিবির ও জিনিসপত্রসমেত কোরহ্ ও তার অনুগামী সকলকেই গ্রাস করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনে হল যেন পৃথিবী তার মুখটি খুলে তাদের গ্রাস করল| কোরহের সমস্ত লোকরা, তাদের পরিবার এবং তাদের অধিকৃত যাবতীয় দ্রব্যসামগ্রী পৃথিবীর নীচে চলে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৃথিবী তার মুখ খুলে তাদেরকে, তাদের আত্মীয়দেরকে ও কোরহের পক্ষের সমস্ত লোককে এবং তাদের সমস্ত সম্পত্তি গিলে ফেলল।