Numbers 16:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তারা ও তাদের সমস্ত পরিজন জীবদ্দশায় পাতালে নামলো এবং দুনিয়া তাদের উপরে চেপে বসলো; এভাবে তারা সমাজের মধ্য থেকে বিলুপ্ত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের অধিকারভুক্ত সমস্ত দ্রব্যসহ তারা জীবিত অবস্থায় সমাধিপ্রাপ্ত হল। ভূমি তাদের অবরুদ্ধ করল। তারা বিনাশপ্রাপ্ত হয়ে সমাজ থেকে অবলুপ্ত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তাহারা ও তাহাদের সমস্ত পরিজন জীবদ্দশায় পাতালে নামিল, এবং পৃথিবী তাহাদের উপরে চাপিয়া পড়িল; এইরূপে তাহারা সমাজের মধ্য হইতে লুপ্ত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তাহারা ও তাহাদের সমস্ত পরিজন জীবদ্দশায় পাতালে নামিল, এবং পৃথিবী তাহাদের উপরে চাপিয়া পড়িল; এইরূপে তাহারা সমাজের মধ্য হইতে লুপ্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের যা কিছু ছিল সব নিয়ে তারা জ্যান্ত অবস্থায় মৃতস্থানে চলে গেল। তারপর তাদের উপরকার সেই ফাটলটা বন্ধ হয়ে গেল। তারা ইস্রায়েলীয়দের মধ্য থেকে ধ্বংস হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের যা কিছু ছিল সব নিয়ে তারা জীবিত অবস্থায় কবরে চলে গেল। তারপর তাদের উপরকার সেই ফাটলটা বন্ধ হয়ে গেল। তারা বনি-ইসরাইলদের মধ্য থেকে ধ্বংস হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা ও তাদের আত্মীয়পরিজন সকলেই জীবন্ত পাতালে প্রবেশ করল এবং তাদের উপরে মাটি আবার জোড়া লেগে গেল। এইভাবেই তারা সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐসব লোকরা জীবন্ত অবস্থাতেই তাদের কবরে গেল| তাদের অধিকৃত সকল দ্রব্যসামগ্রীও তাদের সঙ্গে মাটির তলায় চলে গেল| এরপর পৃথিবী তাদের ওপরে মুখ বন্ধ করল| তারা বিনষ্ট হল এবং সমাজ থেকে চিরকালের জন্যই চলে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তারা ও তাদের সমস্ত আত্মীয় জীবন্ত অবস্থায় পাতালে নেমে গেল এবং পৃথিবী তাদের উপরে চেপে পড়ল এবং এই ভাবে তারা সমাজের মধ্যে থেকে লুপ্ত হল।