Numbers 16:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের আর্তনাদে চারদিকের সমস্ত ইসরাইল পালিয়ে গেল, কেননা তারা বললো, পাছে দুনিয়া আমাদের গ্রাস করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের আর্তস্বর শুনে, চতুর্দিকের ইস্রায়েলীরা পলায়ন করল। তারা চিৎকার করে বলে উঠল, “ভূমি আমাদেরও গ্রাস করবে!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের রবে চারিদিকের সমস্ত ইস্রায়েল পলায়ন করিল, কেননা তাহারা বলিল, পাছে পৃথিবী আমাদিগকে গ্রাস করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের রবে চারিদিকের সমস্ত ইস্রায়েল পলায়ন করিল, কেননা তাহারা বলিল, পাছে পৃথিবী আমাদিগকে গ্রাস করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের কান্নায় চারপাশের সমস্ত ইস্রায়েলীয়েরা চিৎকার করে এই কথা বলতে বলতে ছুটে পালাল, “পৃথিবী হয়তো আমাদেরও গিলে ফেলবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের কান্নায় চারপাশের সমস্ত বনি-ইসরাইল চিৎকার করে এই কথা বলতে বলতে ছুটে পালাল, “দুনিয়া হয়তো আমাদেরও গিলে ফেলবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের আর্তনাদ শুনে আশেপাশের ইসরায়েলীরা সকলে পালিয়ে গেল। তারা বলতে লাগল, পৃথিবী হয়তো আমাদেরও গ্রাস করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকরা এই মরনোন্মুখ মানুষগুলোর আর্তনাদ শুনতে পেল| সেই কারণে তারা বিভিন্ন দিকে ছুটে পালাতে পালাতে বলল, “পৃথিবী আমাদেরও গ্রাস করবে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের চিত্কারে চারদিকের সমস্ত ইস্রায়েল পালিয়ে গেল, কারণ তারা বলল, “না হলে পৃথিবী আমাদেরকে গিলে ফেলে।”