Numbers 16:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের কাছ থেকে আগুন বের হয়ে যারা ধূপ নিবেদন করেছিল, সেই দুই শত পঞ্চাশ জন লোককে গ্রাস করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর কাছ থেকে আগুন নির্গত হয়ে, যারা ধূপ নিবেদন করেছিল, সেই 250 জন ব্যক্তিকেও পুড়িয়ে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু হইতে অগ্নি নির্গত হইয়া যাহারা ধূপ নিবেদন করিয়াছিল, সেই দুই শত পঞ্চাশ জন লোককে গ্রাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু হইতে অগ্নি নির্গত হইয়া যাহারা ধূপ নিবেদন করিয়াছিল, সেই দুই শত পঞ্চাশ জন লোককে গ্রাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এদিকে যে দু’শো পঞ্চাশজন লোক ধূপ উৎসর্গ করছিল সদাপ্রভুর কাছ থেকে আগুন বের হয়ে এসে তাদের পুড়িয়ে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এদিকে যে দু’শো পঞ্চাশজন লোক ধূপ কোরবানী করছিল মাবুদের কাছ থেকে আগুন বের হয়ে এসে তাদের পুড়িয়ে ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর প্রভু পরমেশ্বরের কাছ থেকে অগ্নিশিখা নির্গত হয়ে সেই দুশো পঞ্চাশ জন লোক, যারা ধূপ উৎসর্গ করেছিল, তাদের সকলকে গ্রাস করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর প্রভুর কাছ থেকে এক আগুন এসে যারা সুগন্ধি ধূপধূনোর নৈবেদ্য প্রদান করছিল, সেই 250 জন পুরুষকে ধ্বংস করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভুর থেকে আগুন বেরিয়ে যারা ধূপ নিবেদন করেছিল, সেই দুশো পঞ্চাশ জন লোককে গিলে ফেলল।