Numbers 16:37 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি ইমাম হারুনের পুত্র ইলিয়াসরকে বল, সে পোড়াস্থান থেকে ঐ সমস্ত ধূপদানি উঠিয়ে নিক এবং তার আগুন দূরে ঝেড়ে ফেলুক, কেননা সেসব ধূপদানি পবিত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যাজক হারোণের ছেলে ইলীয়াসরকে বলো, সব অঙ্গারধানী নিয়ে, তাদের অবশিষ্ট অঙ্গার, দূরে কোথাও ফেলে দিতে, কারণ ওইসব অঙ্গারধানী পবিত্র।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি হারোণ যাজকের পুত্র ইলীয়াসরকে বল, সে দাহস্থান হইতে ঐ সকল অঙ্গারধানী উঠাইয়া লউক, এবং তাহার অগ্নি দূরে ঝাড়িয়া ফেলুক, কেননা সেই সকল অঙ্গারধানী পবিত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি হারোণ যাজকের পুত্র ইলীয়াসরকে বল, সে দাহস্থান হইতে ঐ সকল অঙ্গারধানী উঠাইয়া লউক, এবং তাহার অগ্নি দূরে ঝাড়িয়া ফেলুক, কেননা সেই সকল অঙ্গারধানী পবিত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি পুরোহিত হারোণের ছেলে ইলীয়াসরকে বল যেন সে ঐ পোড়া জায়গা থেকে ধুপদানিগুলো বের করে নিয়ে কয়লাগুলো কিছু দূরে নিয়ে ছড়িয়ে দেয়, কারণ ধূপদানিগুলো আমার উদ্দেশ্যে আলাদা করা হয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি ইমাম হারুনের ছেলে ইলীয়াসরকে বল যেন সে ঐ পোড়া জায়গা থেকে ধুপদানিগুলো বের করে নিয়ে কয়লাগুলো কিছু দূরে নিয়ে ছড়িয়ে দেয়, কারণ ধূপদানিগুলো পাক-পবিত্র হয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি পুরোহিত হারোণের পুত্র ইলিয়াসরকে বল, সে যেন দগ্ধাবশেষের মধ্য থেকে ঐ ধূপদানিগুলি তুলে নেয় এবং সেগুলির আগুন দূরে নিয়ে গিয়ে ঝেড়ে ফেলে, কারণ সেগুলি পবিত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যাজক হারোণের পুত্র ইলীয়াসরকে বলো, যে আগুন এখনও শিখাহীন হয়ে জ্বলছে তার থেকে সমস্ত সুগন্ধি ধূপধূনোর পাত্রগুলো নিয়ে এসো| এই সুগন্ধি ধূপধূনোর পাত্রগুলি এখন পবিত্র| পাত্রগুলো পবিত্র কারণ তারা এই পাত্রগুলো ঈশ্বরকে প্রদান করেছিল| তাদের ধুনুচিগুলো নিয়ে হাতুড়ির সাহায্যে সমতল পাতে পরিণত কর| এরপর এই ধাতব চাদরটি বেদীর আচ্ছাদনের কাজে ব্যবহার করো| ইস্রায়েলের লোকদের জন্য এটি চিহ্ন, যাতে তারা সতর্ক হয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি হারোণ যাজকের ছেলে ইলীয়াসরকে বল, সেই পোড়ানো স্থান থেকে ঐ সমস্ত ধুনুচি উঠিয়ে নিক এবং তার আগুন দূরে ঝেড়ে ফেলুক, কারণ সেই সব ধুনুচি পবিত্র।