Numbers 16:38 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই গুনাহ্‌গারদের নিবেদিত যেসব ধূপদানি তাদের প্রাণের মূল্যে পবিত্র হয়ে গেছে, সেগুলো পিটিয়ে কোরবানগাহ্‌র আচ্ছাদনের জন্য পাত প্রস্তুত করা হোক, কেননা তারা মাবুদের সম্মুখে সেসব নিবেদন করেছিল। অতএব সেসব পবিত্র, আর সেসব বনি-ইসরাইলদের পক্ষে চিহ্ন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই লোকদের অঙ্গারধানী যারা নিজেদের জীবনের প্রতিকূলে পাপ করেছিল। অঙ্গারধানীগুলি হাতুড়ি দিয়ে পিটিয়ে বেদির আচ্ছাদনের জন্য পাত প্রস্তুত করো, কারণ সেসব সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত হয়েছিল, তাই পবিত্র। সেগুলি ইস্রায়েলীদের জন্য নিদর্শনস্বরূপ হোক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঐ যে পাপীরা আপন আপন প্রাণের প্রতিকূলে পাপ করিয়াছিল, তাহাদের অঙ্গারধানী সকল পিটাইয়া যজ্ঞবেদির আচ্ছাদনার্থ পাত প্রস্তুত করা হউক, কেননা তাহারা সদাপ্রভুর সম্মুখে সে সকল নিবেদন করিয়াছিল; অতএব সে সকল পবিত্র; আর সে সকল ইস্রায়েল-সন্তানগণের পক্ষে চিহ্ন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঐ যে পাপীরা আপন আপন প্রাণের প্রতিকূলে পাপ করিয়াছিল, তাহাদের অঙ্গারধানী পিটাইয়া যজ্ঞবেদির আচ্ছাদনার্থ পাত প্রস্তুত করা হউক, কেননা তাহারা সদাপ্রভুর সম্মুখে সেই সকল নিবেদন করিয়াছিল; অতএব সেই সকল পবিত্র; আর সেই সকল ইস্রায়েল-সন্তানগণের পক্ষে চিহ্ন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাপ করবার দরুন যে সমস্ত লোককে মরতে হয়েছে ধূপদানিগুলো তাদেরই। কিন্তু সেগুলো সদাপ্রভুর সামনে উপস্থিত করা হয়েছিল বলে সেগুলো তাঁর উদ্দেশ্যে আলাদা করা হয়ে গেছে। সেইজন্য তুমি সেগুলো পিটিয়ে পাত তৈরী করে তা দিয়ে বেদীটা মুড়িয়ে দিয়ো। এটা যেন ইস্রায়েলীয়দের কাছে একটা চিহ্ন হয়ে থাকে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গুনাহ্‌ করবার দরুন যে সমস্ত লোককে মরতে হয়েছে ধূপদানিগুলো তাদেরই। কিন্তু সেগুলো মাবুদের সামনে উপস্থিত করা হয়েছিল বলে সেগুলো পাক-পবিত্র হয়ে গেছে। সেইজন্য তুমি সেগুলো পিটিয়ে পাত তৈরী করে তা দিয়ে কোরবানগাহ্‌টি মুড়িয়ে দিয়ো। এটা যেন বনি-ইসরাইলদের কাছে একটা চিহ্ন হয়ে থাকে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই পাপিষ্ঠেরা তাদের পাপের জন্য জীবন দিয়েছে, এদের ধূপদানিগুলি পিটিয়ে পাত তৈরী করে তা দিয়ে বেদীটির জন্য আবরণ তৈরী করা হোক। এগুলি পবিত্র কারণ ওরা প্রভু পরমেশ্বরের সম্মুখে এগুলি উৎসর্গ করেছিল। এগুলি ইসরায়েলীদের কাছে নিদর্শনস্বরূপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং যাজক ইলীয়াসর পিতলের তৈরী সেই ধুনুচিগুলো নিলেন| যারা মারা গিয়েছিল তারাই ঐ পাত্রগুলো এনেছিল| আর তারা তা পিটিয়ে বেদীকে ঢাকবার জন্য পাত প্রস্তুত করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ যে পাপীরা নিজেদের প্রাণের বিরুদ্ধে পাপ করেছিল, তাদের ধুনুচিগুলি পিটিয়ে যজ্ঞবেদির ঢাকা দেবার পাত তৈরী করা হোক, কারণ তারা সদাপ্রভুর সামনে সে সমস্ত নিবেদন করেছিল, সুতরাং সেই সমস্ত পবিত্র। আর সেই সব ইস্রায়েল সন্তানদের পক্ষে চিহ্ন হবে।”