Numbers 16:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে যারা আগুনে পুড়ে মারা গেল, তাদের নিবেদিত পিতলের ধূপদানি ইমাম ইলিয়াসর গ্রহণ করলেন এবং তা পিটিয়ে কোরবানগাহ্‌র আচ্ছাদনের জন্য পাত প্রস্তুত করা হল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যাজক ইলীয়াসর, যারা পুড়ে মরেছিল, তাদের আনা পিতলের সেইসব অঙ্গারধানী নিলেন এবং সেগুলি পিটিয়ে বেদির আচ্ছাদনের জন্য পাত প্রস্তুত করলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যাহারা পুড়িয়া মরিল, তাহারা পিত্তলের যে যে অঙ্গারধানী নিবেদন করিয়াছিল, ইলীয়াসর যাজক সে সকল গ্রহণ করিলেন; এবং তাহা পিটাইয়া যজ্ঞবেদির আচ্ছাদনার্থ পাত প্রস্তুত করা গেল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যাহারা পুড়িয়া মরিল, তাহারা পিতলের যে যে অঙ্গারধানী নিবেদন করিয়াছিল, ইলীয়াসর যাজক সেই সকল গ্রহণ করিলেন; এবং তাহা পিটাইয়া যজ্ঞবেদির আচ্ছাদনার্থ পাত প্রস্তুত করা গেল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোকদের পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল তাদের আনা ব্রোঞ্জের ধূপদানিগুলো পুরোহিত ইলীয়াসর জড়ো করলেন। তারপর বেদীটা মুড়াবার জন্য তিনি সেগুলো পিটিয়ে পাত তৈরী করালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোকদের পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল তাদের আনা ব্রোঞ্জের ধূপদানিগুলো ইমাম ইলীয়াসর জড়ো করলেন। তারপর কোরবানগাহ্‌টি মুড়াবার জন্য তিনি সেগুলো পিটিয়ে পাত তৈরী করালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা পুড়ে মারা গিয়েছিল তাদের নিবেদিত পিতলের ধূপদানিগুলি পুরোহিত ইলিয়াসর সংগ্রহ করলেন। সেগুলি পেটাই করে বেদীর আবরণের জন্য পাত তৈরী করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশির মাধ্যমে প্রভু যে ভাবে আজ্ঞা দিয়েছিলেন, তিনি ঠিক সেভাবেই তা করলেন| এটি এমন একটি চিহ্নস্বরূপ হল যা ইস্রায়েলের লোকদের মনে রাখতে সাহায্য করবে যে কেবলমাত্র হারোণের পরিবারের কোনো ব্যক্তিই প্রভুর সামনে সুগন্ধি ধূপধূনো উৎসর্গ করতে পারে| এছাড়া অন্য কোনো ব্যক্তি যদি প্রভুকে সুগন্ধি ধূপধূনোর নৈবেদ্য প্রদান করেন তাহলে সেও কোরহ এবং তার অনুসরণকারীদের মতোই মারা যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে যারা পুড়ে মারা গেল, তারা পিতলের যে যে ধুনুচি নিবেদন করেছিল, ইলীয়াসর যাজক সে সব গ্রহণ করলেন এবং তা পিটিয়ে যজ্ঞবেদির ঢাকা দেবার জন্য পাত প্রস্তুত করা হল;