Numbers 16:40 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কাজ বনি-ইসরাইলদের স্মরণার্থে করা হল, যেন হারুন-বংশ ছাড়া অন্য গোষ্ঠীভুক্ত কোন মানুষ মাবুদের সম্মুখে ধূপ উৎসর্গ করতে কাছে না যায় এবং কারুন ও তার দলের মত না হয়; মাবুদ মূসার মাধ্যমে তাকে এরকম হুকুম দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে রকম সদাপ্রভু, মোশির মাধ্যমে, তাঁকে নির্দেশ দিয়েছিলেন। এই নিদর্শন ছিল ইস্রায়েলীদের স্মরণার্থক, যেন হারোণের উত্তরসূরি ব্যতীত অন্য কেউ সদাপ্রভুর উদ্দেশে ধূপদাহ না করে; তা না হলে, তার পরিণতি কোরহ ও তার অনুগামীদের মতোই হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহা ইস্রায়েল-সন্তানগণের স্মরণার্থে হইল, যেন হারোণ বংশজাত ভিন্ন অন্য গোষ্ঠীভূক্ত কোন মনুষ্য সদাপ্রভুর সম্মুখে ধূপ উৎসর্গ করিতে নিকটে না যায়, এবং কোরহের ও তাহার দলের মত না হয়; সদাপ্রভু মোশির দ্বারা তাহাকে এইরূপ আজ্ঞা দিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহা ইস্রায়েল-সন্তানগণের স্মরণার্থে হইল, যেন হারোণ বংশজাত ভিন্ন অন্য গোষ্ঠীভুক্ত কোন মনুষ্য সদাপ্রভুর সম্মুখে ধূপ উৎসর্গ করিতে নিকটে না যায়, এবং কোরহের ও তাহার দলের মত না হয়; সদাপ্রভু মোশির দ্বারা তাহাকে এইরূপ আজ্ঞা দিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশির মধ্য দিয়ে সদাপ্রভু তাঁকে যে নির্দেশ দিয়েছিলেন তিনি তা-ই করলেন। এটা করা হল যাতে ইস্রায়েলীয়েরা মনে রাখে যে, হারোণের বংশধর ছাড়া আর কেউ ধূপ জ্বালাবার জন্য সদাপ্রভুর সামনে যেতে পারবে না; যদি কেউ যায় তবে তার অবস্থা কোরহ ও তার দলের লোকদের মতই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসার মধ্য দিয়ে মাবুদ তাঁকে যে নির্দেশ দিয়েছিলেন তিনি তা-ই করলেন। এটা করা হল যাতে বনি-ইসরাইলরা মনে রাখে যে, হারুনের বংশধর ছাড়া আর কেউ ধূপ জ্বালাবার জন্য মাবুদের সামনে যেতে পারবে না; যদি কেউ যায় তবে তার অবস্থা কারুন ও তার দলের লোকদের মতই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এগুলি ইসরায়েলীদের কাছে স্মারক চিহ্ন স্বরূপ যেন হারোণের বংশধর ছাড়া অনধিকারী অন্য কোন লোক প্রভু পরমেশ্বরের সম্মুখে ধূপ উৎসর্গ করতে না যায় এবং তার দশা কোরহ্ এবং তার দলের মত না হয়। মোশির মাধ্যমে প্রভু পরমেশ্বর ইলিয়াসরকে এই নির্দেশ দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরদিন ইস্রায়েলের সমস্ত লোকরা মোশি এবং হারোণের বিরুদ্ধে অভিযোগ করে বলল, “আপনারা প্রভুর লোকদের হত্যা করেছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওটা ইস্রায়েল সন্তানদের স্মরণের জন্য হল, যেন হারোণ বংশ ছাড়া অন্য গোষ্ঠীর কোন মানুষ সদাপ্রভুর সামনে ধূপ উৎসর্গ করতে কাছে না যায় এবং কোরহের ও তার দলের মত না হয়; সদাপ্রভু মোশির মাধ্যমে তাকে এইরকম আদেশ দিয়েছিলেন।