Numbers 16:41 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও পর দিন বনি-ইসরাইলদের সমস্ত দল মূসা ও হারুনের বিরুদ্ধে অভিযোগ করে বললো, তোমরাই মাবুদের লোকদেরকে হত্যা করলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরদিন, সমস্ত ইস্রায়েলী সমাজ, মোশি ও হারোণের বিপক্ষে বচসা করল। তারা বলল, “আপনারাই সদাপ্রভুর প্রজাদের হত্যা করলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি পর দিনে ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলী মোশির ও হারোণের প্রতিকূলে বচসা করিয়া কহিল, তোমরাই সদাপ্রভুর প্রজাদিগকে বধ করিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি পর দিনে ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলী মোশির ও হারোণের প্রতিকূলে বচসা করিয়া কহিল, তোমরাই সদাপ্রভুর প্রজাদিগকে বধ করিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরের দিন ইস্রায়েলীয় সমাজের সবাই মোশি ও হারোণের বিরুদ্ধে বক্বক্ করতে লাগল এবং বলল, “তোমরাই সদাপ্রভুর লোকদের মেরে ফেলেছ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরের দিন ইসরাইলীয় সমাজের সবাই মূসা ও হারুনের বিরুদ্ধে বক্বক্ করতে লাগল এবং বলল, “তোমরাই মাবুদের বান্দাদের হত্যা করেছ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের দিন সমগ্র ইসরায়েলী জনমণ্ডলী মোশি ও হারোণের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে বলল, প্রভু পরমেশ্বরের প্রজাদের তোমরাই হত্যা করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর ইস্রায়েলের লোকরা মোশি ও হারোণের বিরুদ্ধে একত্র হয়ে যখন সমাগম তাঁবুর দিকে তাকাল, তখন দেখল মেঘ সেটিকে ঢেকে দিয়েছে এবং সেখানে ঈশ্বরের মহিমা প্রকাশিত হচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তারপরের দিনের ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী মোশির ও হারোণের বিরুদ্ধে অভিযোগ করে বলল, “তোমরাই সদাপ্রভুর প্রজাদেরকে হত্যা করলে।”